খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

“শেখ হাসিনাই এ দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন,আজ তা রক্ষা করতে হবে”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ৭:২৫ অপরাহ্ণ
“শেখ হাসিনাই এ দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন,আজ তা রক্ষা করতে হবে”

চসিক নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ একুশ বছর আন্দোলন সংগ্রাম করে জন অধিকার প্রতিষ্ঠা করেছেন। ঐ ধারাবাহিকতা রক্ষায় আজ দেশের প্রতিটি নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই গণতান্ত্রিক ঐতিহ্যের ধারাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই, তারা জয় বাংলা স্লোগান দেন না। তারা পাকিস্তানি ভাবধারায় পরিচালিত। যারা ইসলাম ধর্মকে অপবিত্র করছে এবং বিভিন্ন ক্ষেত্রে অপব্যাখ্যায় পবিত্র কুরআন শরীফকে অবমূল্যায়ন করছে তাদের শাস্তি অনিবার্য। পাশের রাষ্ট্রে কি হল না হল সেটা বড় কথা নয়, আমার এ জন্ম ভূমিতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য সহযোগে বসবাস করতে চাই। আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি এবং যেকোন অপশক্তির অপতৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি।

আজ শুক্রবার (১৩ মার্চ) নগরীর বায়তুশ শরফ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এরপর তিনি মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে নৌকায় ভোট চান। এরপর তিনি স্থাপিত ট্রাক মঞ্চে করে ২৩, ২৮ ও ২৯ নং ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন চসিক নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে যে বার্তা দিয়েছেন, তার সারমর্ম হলো চট্টগ্রামকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সকল প্রতিবন্ধকতা দূরে সরাতে হবে। চট্টগ্রামসহ সারা বাংলাদেশে যে উন্নয়ন তা আজ দৃৃশ্যমান। কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, তৃতীয় কর্ণফুলী সেতু, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর স্থাপনা, চট্টগ্রাম থেকে টেকনাফ হয়ে ঘুমঘুম পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতার প্রতিফলন। আমি আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার এ বিশাল কর্মযজ্ঞের সামান্য অংশীদার এবং জনগণের স্বপ্নের সহযাত্রী। আমি আপনাদের স্বপ্নসাধ পূরণে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।

গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু বলেন, জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এর ফসল আমাদের ঘরে তুলতে হবে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও সার্বক্ষনিক পাহারাসহ আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে।অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য হাজ্বী দোস্ত মোহাম্মদ, নজরুল ইসলাম বাহাদুর, আ’লীগ নেতা মো. জাবেদ, জামশেদুল আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…