খুঁজুন
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ৩:২৩ অপরাহ্ণ
যে কোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

ISPR-

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, যেকোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে ৬ষ্ঠ সাঁজোয়া কোর পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের আস্থার প্রতীক হিসেবে সেনাবাহিনী প্রতিষ্ঠিত। শান্তি মিশনে আমাদের সদস্যরা সফলতার সাথে দায়িত্ব পালন করে সারাবিশ্বে সুনাম অর্জন করেছে।’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনী সাঁজোয়া কোরের সদস্যরা ‘প্রাণ দেব, মান নয়’ মূলমন্ত্রে উজ্জীবিত। এই কোরের সদস্যরা দেশের অভ্যন্তরীণ যেকোন দুর্যোগময় মূহুর্তে ও জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে অংশগ্রহন করেছে।

জেনারেল আজিজ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে রয়েছে এই কোরের সদস্যদের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আরও যুগোপযুগি ও আধুনিক হয়ে গড়ে উঠবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে তিনি ৬ষ্ঠ সাঁজোয়া কোর পূর্নমিলনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহন করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ আর্মার্ড কোর এর অবসরপ্রাপ্ত ও চাকুরীরত কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রেসব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখক রোহিঙ্গা এসেছে মিয়ানমার থেকে। তাদের সীমিত জায়গার মাঝে রাখা হয়েছে। তারা অবৈধভাবে বিদেশেসহ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই ৭টি ক্যাম্প সুরক্ষা, তাদের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের জন্য সেনাবিাহিনী কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেয়া হবে। নিরাপত্তা দেয়াসহ তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।

Feb2

“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
“রঙিন ঘুড়ি ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নগরীর শেরশাহ বায়েজিদস্থ গুলশান শাহে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ২৬তম মানবিক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

এতে আফাজ উদ্দীন আসিফ’র সার্বিক পরিচালনায় সভাপতিত্ব করেন মাসুদ আলম চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা সহ আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাবু, মোঃ মাঈন, স্টিবেন ডায়েজ, জাহেদুল ইসলাম, মোঃ রিপন, আবু দাউদ, তানজিম, আলী রেজা তালুকদার বাপ্পী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতী মোঃ সলিমুল্লা।

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এছাড়া বাকি ৩২ আসনে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন। তবে নির্বাচনে কোন দলকে সমর্থন জানানো হবে তা পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
৮৫০ কোটি আত্মসাতের মামলায় গ্রেপ্তার ডা. রবিউলের ছেলে রিয়াজ

৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোসেনের ছেলে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ হোসেনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তার পিতাসহ কয়েকজন মিলে ৮৫০কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে পাহাড়তলী থানায় মামলা রয়েছে।

পাহাড়তলী থানা সূত্রে জানা গেছে, অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি বড় আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল (আজ শুক্রবার) তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্তে রিয়াজ হোসাইনের ভূমিকা ও আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর রিয়াজ হোসাইনকে পাহাড়তলী থানায় নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আত্মসাৎকৃত অর্থের উৎস ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রিয়াজ হোসাইনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই বিশাল আর্থিক কেলেঙ্কারির অন্তরালে থাকা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে পুলিশ আশা করছে। শুক্রবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।