খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ার ঘোষণা চসিক মেয়রের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৬:১৪ অপরাহ্ণ
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ার ঘোষণা চসিক মেয়রের

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অত্র অঞ্চলের শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে চলছে। গৌরবের ১২৫ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ২ দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আবুল কদর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল করিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইচ.বি.এফ.সি চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন,হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষার্থী,শিক্ষক স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।

মেয়র আরো বলেন, এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে আসীন হয়েছেন।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে আমরা এই চট্টগ্রাম শহরে অবস্থান করি। এ শহরের প্রতি আমাদের আলাদা ভাবে দায়িত্ব ও কর্তব্য রয়েছে।এ শহরের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদের।

বন্দর নগরী হিসেবে খ্যাত এ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তিনি অত্র বিদ্যালয়ের প্রক্তান শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বন্দর নগরী চট্টগ্রাম শহরের গুরুত্ব অনুধাবন করে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প প্রদান করে আসছেন।

তিনি বলেন, আমরা বাঙ্গালী বীরের জাতি। আমরা অনেক কিছু বুঝিনা বা জানিনা। আমাদের উচিত আমরা যা বুঝি, যা জানি তা অন্তরে ধারণ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার হয়ে আমরা যদি আমাদের মানসিক সংকীর্ণতা পরিহার করতে পারি অচিরেই আমরা একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

সিটি মেয়র সম্প্রতি করোনা ভাইরাস সম্পর্কে জন মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তাতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের অনুরোধে মেয়র অত্র বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ার ঘোষনা দিয়ে বলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রতিষ্ঠাতা হিসেবে রজনী কান্ত পাল ও বড়দা নন্দীর পক্ষে তাঁর স্বজনদের হাতে সম্মানণা স্মারক তুলে দেন মেয়র।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…