খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অগ্নিকান্ড : দুইদিনে ১৭ বসতি পুড়ে শতাদিক লোক গৃহহারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ
মিরসরাইয়ে অগ্নিকান্ড : দুইদিনে ১৭ বসতি পুড়ে শতাদিক লোক গৃহহারা

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে গত দুই দিনে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৭টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। এতে গৃহহারা হয়ে পড়েছে ওই সকল পরিবারের প্রায় শতাদিক সদস্য।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মহানন্দাবাদ গ্রামের মাতাইয়া চৌধুরী বাড়িতে প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় একই বাড়ির ১৪টি পরিবারের বাসস্থান।

পরের দিন আজ শনিবার (১৪ মার্চ) পুনরায় আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটে একই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মাঈন ভূইয়াঁ বাড়ির ডাক্তার সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের ঘরে। এতে একই বাড়ির তিনটি পরিবার গৃহহীন হয়ে যায়।

অগ্নিকান্ডে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ফানির্চার, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

উভয় অগ্নিকান্ডের ঘটনায় ১৭টি পরিবারে প্রায় শতাদিক সদস্য বাসস্থান হারা হয়ে খোলা আকাশের নিজে জীবন যাপন করছে। পৃথক দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন আবু সুফিয়ান, আইয়ুব খাঁন, শেখ ফরিদ, আজিজুল হক, মো. দিদারুল আলম, মিজানুর রহমান, ওয়ারেত উল্লাহ, মোহাম্মদ বাচ্চু, নুরনবী, হকসাহেব, শাহজাহান, বাদশা ও মো. হাসান,ডাক্তার সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।মিরসরাইয়ে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্থ দিদারুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মঘাদিয়ার অস্নীকান্ড হক সাহেবের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তেতৈয়ার অগ্নিকান্ডের সূত্রপাত হয় গ্যাসের সিলিন্ডার থেকে।

ক্ষতিগ্রস্থ শেখ ফরিদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আবু সুফিয়ান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিনি নতুন ঘর নির্মাণের জন্য রক্ষিত নগদ ৪ লাখ টাকা পুড়ে গেছে। ঘরের দরজায় তালা লাগিয়ে পরিবারের সবাই দাওয়াতে ছিলেন। কিছুই রক্ষা করা যায়নি।

এই বিষয়ে স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চোর ডাকাতে কতটুকু সম্পদ নিতে পারে। কিন্তু আগুনে কিছুই থাকেনা। আমি বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।মিরসরাইয়ে অগ্নিকাণ্ড

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার ষ্টেশন ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তানভীর আহম্মেদ। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত উভয় ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের কর্মীরা প্রাণপন চেষ্টা করে আগুন নিয়স্ত্রনে আনতে সক্ষম হয় অন্যথায় ক্ষয় ক্ষতির পরিমান আরো বেড়ে যেতো বহুগুন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর একটি তালিকা করে পয়োজনীয় সাহায্য পাঠানো ব্যাবস্থা নেওয়া হয়েছে।

২৪ ঘন্টা/আশরাফ/আরএসপি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…