আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ কনস্যুলেট জেনারেল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ মার্চ) দূতাবাস ও কনস্যুলেটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধের নিমিত্তে আমিরাত ও বাংলাদেশ সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দূতাবাস ও কনস্যুলেট সেবা বন্ধ থাকার ফলে আজ থেকে সাময়িক দিনের জন্য পাসপোর্ট আবেদন, নবায়ন অথবা রি-ইস্যু বন্ধ থাকবে।তবে জরুরি সেবা চালু থাকবে।
উল্লেখ্য, আমিরাতে এপর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ২২ জন সুস্থ হয়েছেন এবং বাকিদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন