৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়।
বুধবার (১৮ মার্চ) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডা. রেজাউল করিম এ তথ্য জানান।
রেজাউল করিম বলেন, গত ২৯ ফেব্রুয়ারি ওই বিচারকরা অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের জন্য যান। পরে ১৫ মার্চ তারা দেশে ফেরেন।
এর আগে গত ১৬ মার্চ বিদেশ থেকে বাংলাদেশে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় সরকার।


আপনার মতামত লিখুন