এক সেনা সদস্যের নেতৃত্বে পরিস্কার করা হল সীতাকুণ্ড কাজলী পাড়া গ্রাম
২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : স্থানীয় যুবকদের সাথে নিয়ে মো. নাছির উদ্দিন খোকন নামে এক সেনা সদস্যের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্ন করা হল চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি পুরো গ্রাম।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনাইছড়ির বার আউলিয়াস্থ কাজলী পাড়ার পুরো গ্রামে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে গ্রামের যুব সংঘের উদ্যেগে জীবানুনাশক ব্লিচিং পাউডার ছড়িয়ে গত তিনদিন ধরে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের রোড থেকে শুরু করে জেলে পাড়ার বিভিন্ন স্থানে ড্রেন, ডোবা, রাস্তা ঘাট পরিস্কার করা হয়।
এসময় প্রত্যেককে নিজ নিজ বসত বাড়ি ও আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্য বিধি মেনে চলে নিজেদেরকে নিরাপদ রাখার আহবান জানান সীতাকুণ্ড উপজেলার কাজলী পাড়া গ্রামের ফুলতলা এলাকার মো. জসিমের ছেলে ও অভিযানের নেতৃত্ব দেওয়া সেনা সদস্য নাছির উদ্দিন
এছাড়া করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে হ্যান্ড গ্লাভ, মাস্ক ব্যবহার করে সরকারের নির্দেশ মতে ঘরে অবস্থান করার জন্য গ্রামবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি


আপনার মতামত লিখুন