খুঁজুন
, ,

মেহেদীবাগ ও সদরঘাট রোডে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 28 March, 2020, 10:14 pm
মেহেদীবাগ ও সদরঘাট রোডে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চসিক মেয়র

করোনাভাইরাস সংক্রমন রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আজ শনিবার চতুর্থদিনেও মেহেদীবাগ ও সদরঘাট রোডে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী, চসিক জেনারেল হাসপাতালের ইনচার্জ ডাক্তার ইসরাত জাহান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ।

আজ চসিকের উদ্যোগে ৪টি ভাউজার মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় জীবাণূনাশক পানি ছিটানো হয়। পানি ছিটানোর স্থান সমূহ হলো সদরঘাটে ২টি,মেহেদীবাগ এলাকায় ১টি এবং খাতুনগঞ্জ এলাকায় ১।

সিটি মেয়র সকাল ১১টার সময় দামপাড়াস্থ জহুর – মান্নান চত্বর থেকে জীবাণুনাশক পানি বাস্তায় ছিটানো কাজ শুরু করেন। একপর্যাযে তিনি জহুর – মান্নান চত্বর থেকে জীবাণুনাশক পানি রাস্তায় ছিটাতে ছিটাতে মেহেদীবাগস্থ সিডিএ আবাসিক এলাকায় গিয়ে পৌঁছান । সেখানকার আবাসিক এলাকার প্রতিটি অলি-গলিতে জীবাণুনাশক পানি ছিটানোর পর সদরঘাটস্থ চসিক জেনারেল হাসপাতালে চলে আসেন সিটি মেয়র। এখানে অপেক্ষামান ছিল আরেকটি জীবাণুনাশক পানি ভর্তি ভাউজার। ভাউজারের পাইপ নিয়ে সিটি মেয়র পানি ছিটানোর কাজ শুরু করেন।

তিনি নিজ হাতে সদর রোড় হয়ে কালিবাড়ী,মেমন মাতৃসদন হাসপাতাল ,লায়ন সিমেনা হল, কবি নজরুল ইসলাম রোড়ের মাথা পর্যন্ত একনাগাড়ে ৩ঘন্টা জীবাণূনাশক পানি ছিটিয়ে রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন কাজ করেন ।

এক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাস নিমূল না পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন নগরে বসবাসকারী ছোট বড় সকলকে বিশ্ব স্বাস্থ্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত বিধিমালা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। তিনি বলেন করোনাভাইরাস প্রতিরোধ করতে সরকার জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দেখছেন। বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইন মেনে চলতে হবে । জনগণ যাতে বিশেষ প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হতে। সাধারণ ছুটির ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত যে যেখানে আছেন সেখানে অবস্থান করতে হবে । নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের ও জনগণের স্বার্থে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । কোলা কুলি হেন্ডশেক থেকে বিরত থাকতে হবে। জ্বর সর্দি কাশি হলে ডাঃ পরামর্শ গ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দিন ।

মেয়র আরো বলেন, জনগণেকে সচেতন করতে চসিকের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ,নিম্ন আয়ের মানুষের জন্য চাল ডালসহ শুকনো খাবার বিতরণ অব্যাহত আছে, নগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিত্তবানরা যাতে যার যার অবস্থান থেকে কর্মহীন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সিটি মেয়রের।

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, রাজনৈতি মানুষের জন্য, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে একজন রাজনৈতিক নগণ্যকর্মী হয়ে থাকলে, এইটা হলো রাজনৈতিক নেতার পরীক্ষা, নেতাকর্মীকে দেশের জনগণের দুরসময়ে পাশে থাকতে হবে সুসময়ে নয়।মানুষ হিসেবে মানবিক গুণাবলি প্রমাণ করার সঠিক সময় এখনই । সতর্কতা ও সচেতনতার কারণে এখনো করোনা ভাইরাস দেশে মহামারী আকারে বিস্তার লাভ করতে পারেনি বলে উল্লেখ করে সিটি মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে মেনে চলার পরামর্শ দেন ।

উল্লেখ্য চসিক এর কট্টোল রুম দামপাড়া থেকে চসিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে সার্বক্ষনিক ডাক্তার,নার্সসহ অন্যান্যরা নগরবাসির সেবায় নিয়োজিত থাকবে। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে ০৩১-৬৩৪৫৮৪ । যে কোনো তথ্য এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের।

আগামীকাল চসিকের ৪টি ভাউজারের সাথে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের ভাউজার যুক্ত হবে। তা সমন্বয়ে মাধ্যমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক পানি ছিটানো হবে। সম্ভব্য ওয়ার্ড সমূহ হলো বাগমানিরা ,উত্তর কাট্টলী ও গোসাইলডাঙ্গা।

Feb2
Feb2

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান: ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 7 September, 2026, 5:08 pm
ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান: ডিসি জাহিদ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, ঢাকার পরিচালক সরকার সারোয়ার আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর বিস্তার ঠেকাতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই থেকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চলছে। সরকারি কার্যালয়ের প্রাঙ্গণ ও ছাদ, পুকুর, জলাশয়সহ ডেঙ্গুর ঝুঁকি রয়েছে—এমন স্থানগুলো এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

এর ধারাবাহিকতায় আগামী শনিবার জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ একযোগে পরিষ্কার করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘এই উদ্যোগ শুধু ডেঙ্গু প্রতিরোধের জন্য নয়; পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’

মসজিদ ও এর আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ যেন মানুষের জন্য পরিচ্ছন্ন ও নির্মল প্রার্থনার স্থান হয়। সবার সামর্থ্য এক নয়, কিন্তু এ কাজে আন্তরিকতার ঘাটতি থাকা উচিত নয়।’

সমাজে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষক ও ইমামদের মানুষ সম্মানের জায়গায় রাখেন। মানুষের ওপর তাঁদের প্রভাবও রয়েছে। এই গ্রহণযোগ্যতাকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজে ব্যবহার করা প্রয়োজন।

ইমাম-খতিবদের ধর্মীয় আলোচনায় সমাজের বাস্তব সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, সুদ, ঘুষ ও দুর্নীতির মতো বিষয় নিয়ে মানুষকে সচেতন করতে হবে। ধর্মীয় নেতাদের আচরণ ও বক্তব্য এমন হওয়া প্রয়োজন, যাতে মানুষ তাঁদের অনুসরণ করে এবং রোল মডেল হিসেবে দেখতে পারে।

নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মের জন্য কেমন সমাজ রেখে যাওয়া হচ্ছে, তা সবাইকে ভাবতে হবে। সন্তানদের মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং বাবা-মা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল করে তোলার দায়িত্ব পরিবার ও সমাজের।

তিনি বলেন, ‘শুধু অন্যকে দোষ দিয়ে সমাজের পরিবর্তন হবে না। আমি নিজে সমাজের জন্য কী করছি, সেটিও ভাবতে হবে। নিজের দায়িত্ব উপলব্ধি না করলে বড় বড় কথা বলেও বাস্তব পরিবর্তন আনা সম্ভব নয়।’

সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, অর্থ দিয়ে অনেক কিছু কেনা গেলেও সময় কেনা যায় না। তাই প্রত্যেকের উচিত নিজের সময় ও সামর্থ্য সমাজের কল্যাণে কাজে লাগানো।

দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, মানুষকে মূল্যবোধসম্পন্ন, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার। তিনি বলেন, ‘এই দেশটা আমাদের। আমাদেরকেই সাজাতে হবে।’

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা, ইউনিসেফের প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ইমাম, খতিব, আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা অংশ নেন।

গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 7 September, 2026, 4:46 pm
গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েছেন। অনেকে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বাংলাদেশ-ভারতের ট্রেন আবার চালুর উদ্যোগ, বৈঠক ৮ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 7 September, 2026, 4:42 pm
বাংলাদেশ-ভারতের ট্রেন আবার চালুর উদ্যোগ, বৈঠক ৮ সেপ্টেম্বর

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী বৈঠকে তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই বন্ধ থাকা আন্তঃদেশীয় ট্রেনগুলোর চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথা জানাবে বাংলাদেশ রেলওয়ে।

দুই দেশের রেল কর্তৃপক্ষের এ বৈঠকটি আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং— আইজিআরএম) নামে পরিচিত। এবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়গুলো ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে ট্রেন তিনটির চলাচল শুরুর ক্ষেত্রে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মতামত প্রয়োজন হবে। মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।

তবে আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকেই আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আইজিআরএম বৈঠকটি প্রতিবছর বাংলাদেশ ও ভারতে পালাক্রমে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী— তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।

পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনগুলোর চলাচল আর স্বাভাবিক হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মাধ্যমে ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।

মৈত্রী এক্সপ্রেস বর্তমানে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচল করে। বন্ধন এক্সপ্রেসের রুট খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি। এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে আন্তঃদেশীয় রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।