খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত খোরশেদের পুত্র-কন্যার অভিভাবকত্ব নিলেন মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৬:৫২ অপরাহ্ণ
প্রয়াত খোরশেদের পুত্র-কন্যার অভিভাবকত্ব নিলেন মেয়র

অকালপ্রয়াত চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী নাগরিক-সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

তিনি আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরনগরীর দক্ষিণ বাকলিয়ার ম্যাচ ফ্যাক্টরি রোড এলাকায় এই সংগঠকের বাসায় গিয়ে পরিবারটির খোঁজ নেন এবং পুত্র-কন্যাদের পড়ালেখা এবং শহরে থাকার দায়িত্ব গ্রহণ করেন ।‌

খোরশেদ চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী দায়িত্বের পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার ভোররাতে এই নাগরিক-সাংস্কৃতিক সংগঠকের অকাল মৃত্যু হয়। ‌দুপুরে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাঁকে দাফন করা হয় হয়। শুক্রবার দুপুর বারোটার দিকে খোরশেদ আলমের বাসায় যান চসিক মেয়র ।

এসময় চসিক মেয়রের সাথে ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, নিকটবর্তী বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আজিম নুরু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তরুণ সংগঠক ইয়াসির আরাফাত, ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংগঠক খোরশেদ আলমের মা, শ্বাশুড়ি, স্ত্রী, পুত্র-কন্যা সহ স্বজনদের আশ্বস্ত করে মেয়র বলেন, সাংস্কৃতিক সংগঠকদের অবদান কখনোই বৃথা যায় না।

মেয়র কেজি ওয়ানে পড়া খোরশেদ আলমের পড়া শিশুপুত্র ও দশম শ্রেণীতে পড়া কন্যার পড়ালেখা ও পরিবারটির শহরে থাকার ব্যবস্থা করাসহ সার্বিক অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণের বিষয়েও তাদের আশ্বস্ত করেন।‌

মেয়র সংস্কৃতিক নাগরিক সংগঠক খোরশেদ আলমের কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, খোরশেদ আলম মাঠের সংগঠক হিসেবে অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করেছেন। তাঁর মতো সংগঠকদের কারণে সমাজ মননশীলতার অগ্রগতি ও কল্যাণের পথে এগিয়ে গেছে।

এদিকে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী জানান, ইতোমধ্যে নাগরিক-সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য অনেক ঘনিষ্ঠ স্বজন শুভার্থীও আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর পরিবারের ভবিষ্যৎ নিশ্চয়তার লক্ষ্যে বিক্ষিপ্তভাবে কিছু না করে জন্য একটি সহায়তা তহবিল গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে।‌ এতে আগ্রহীদের নাম তালিকাভুক্ত করতে সাবেক ছাত্র নেতা ইয়াসির আরাফাতকে সাচিবিক দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে।‌ আগ্রহীরা তার কাছে নাম জমা দিতে পারবেন বলেও জানান সংগঠনের আহ্বায়ক । ‌

চসিক মেয়র দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম এস এম মহিম উদ্দিন মহিমের বাসভবনেও যান এবং পরিবারটির খোঁজখবর নেন। সাবেক ছাত্রনেতা মহিম উদ্দিনের স্ত্রী,পুত্র-কন্যাসহ পরিবারের অন্য সদস্যদের সাথেও কুশল বিনিময় করেন ।

এসময় মহিম উদ্দিনের স্ত্রী শিরিন আক্তার, পুত্র আবরার মহিউদ্দিন ও কন্যা নাফিসা মহিউদ্দিন, ভাই এস এম ইউসুফ, এসএম কামাল উদ্দিন, এসএম সেলিম, সিরাজুল মোস্তফা, জসিম সালাম, ভাতিজা নায়েব আলী সেলিম, শাফায়েত সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…