খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাল থেকো গণমাধ্যম কর্মিরা: হাসান ফেরদৌস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ
ভাল থেকো গণমাধ্যম কর্মিরা: হাসান ফেরদৌস

২৪ ঘণ্টা ডট নিউজ। অতিথি প্রতিবেদন : করোনা ভাইরাস আতংকে গণমাধ্যম কর্মিরা। দেশের সর্বোচ্চ আদালত গণমাধ্যম কর্মিদের জন্য কোভিড ১৯ মোকাবেলায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করার নির্দেশনা দেন গেল সাপ্তাহে। কিন্তু কে শোনে কার কথা।

অধিকাংশ গণমাধ্যম কর্মিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তার উপর আছে বেতন ভাতার অনিশ্চয়তা। সরকার ১০দিনের ছুটি ঘোষণা করছে। পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তাও অনিশ্চিত।

বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল ক্রমশ:বাড়ছে। চরম অনিশ্চয়তার মধ্যে সর্বশেষ খবরটি পৌঁছে দিচ্ছে গণ্যমাধ্যম কর্মিরা, জনগনকে বাসায় থাকতে, নিরাপদে থাকতে উৎসাহিত করছে।

এরমধ্যে মুদ্রন বন্ধ হয়ে গেছে মানবজমিন পত্রিকার। সার্কুলেশন কমেছে বিভিন্ন সংবাদপত্রের। কিন্তু কাজ কমেনি। বিভিন্ন সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মিদের অ্যসাইন্টম্যান্ট দিয়ে ব্যস্ত রাখছে গণমাধ্যম কর্মিদের। এমন এক ভয়ংকর অবস্থায় নির্লিপ্ত গণমাধ্যমের মালিক পক্ষের হয়ে কাজ করা সিনিয়র সাংবাদিক নেতারা।

গণমাধ্যমের এই কঠিন সময়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করা গণমাধ্যমকর্মীদের পাশে দাড়াতে হবে।

গণমাধ্যম কর্মিদের সংকটময় মুহুর্তের কথা বিবেচনায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করে পাশে থাকার জন্য মালিকপক্ষকেও এগিয়ে আসতে হবে।

প্রিয় সহকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় রেখে সামান্য কিছু অর্থের বিনিময়ে যেসব সাংবাদিক নেতারা সুবিধাভোগে ব্যস্ত রয়েছেন তাদের থেকে সাবধান থেকো।

নিজের পরিবার স্বজনদের দুর্যোগময় পরিস্থিতে রেখে রিস্ক নিয়ে যারা মাঠে ময়দানে সংবাদের পেছনে ছুটছেন তারা একবার ভেবে দেখবেন গণমাধ্যমের মালিক পক্ষ কি পাশে আছে?

করোনা ভাইরাস সংক্রমন রোধে বিভিন্ন প্রতিষ্ঠান তো অনেক দান-অনুদান দিয়েছে। দান অনুদানের ছিটে ফোঁটা কি আপনার হাতে দিয়েছে? দুর্যোগময় সময়ে মালিকপক্ষের সেসব সিনিয়র সাংবাদিক নেতারা কি আপনার পাশে আছে?

হয়ত এজন্য বলা হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর হাদিসে বলেছে, “অবশ্যই কর্মের উপর ফলাফল নির্ভরশীল”।

গণমাধ্যম কর্মিরা সেই ফল পেতে শুরু করেছে। এরপরও বলছি, ভাল থেকো প্রিয় গণমাধ্যম কর্মিরা।

লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…