প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চবির এক কোটি টাকা অনুদান
চবি প্রতিনিধিঃ করোনাভাইরাস এর ফলে দেশের অসহায় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে এককোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এফসি ও সিন্ডিকেট সদস্যদের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্নখাতের ব্যয় সংকোচন করে ১ কোটি টাকার অনুদান হিসেবে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন