দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, সর্বমোট ১২৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ২:৩৫ দুপুর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, সর্বমোট ১২৩

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনা সনাক্তের কথা জানান। নতুন ছয়জন সহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। দেশে সর্বমোট আক্রান্ত ১২৩ জন।

সোমবার (৬ এপ্রিল) আইডিসিআর অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

এ সময় আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট করোনা রোগী শনাক্ত ১২৩ জন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত এবং ৪ জনের মারা যাওয়ার কথা জানান।

এছাড়া নতুন করে আরো ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে।

Feb2
Feb2