খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীর কধুরখীল ইউপি নির্বাচন কাল, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১:৪৪ অপরাহ্ণ
বোয়ালখালীর কধুরখীল ইউপি নির্বাচন কাল, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়নের ৯টি কেন্দ্রে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ইতিমধ্যে মাঠে নেমেছে। নির্বাচনী এলাকায় মোটর সাইকেল ও বহিরাগতদের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল শনিবার রাতে প্রার্থী প্রচার প্রচারণা শেষ হয়েছে।

ভোট গ্রহণের জন্য ব্যালেট পেপার, বাক্স ও নির্বাচনী সরঞ্জাম আজ রবিবার সন্ধ্যার মধ্যে কেন্দ্রে পৌঁছানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম। তিনি জানান, চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সদস্য পদে ৫৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন পর এ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এলাকার ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। তবে সংঘাত সংঘর্ষের আশংকা করছেন ভোটাররা।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে অংশ নিয়েছেন শফিউল আজম শেফু ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম খোকন এবং মোটর সাইকেল প্রতীকে আবু জাফর মোহাম্মদ মুছা।

দলীয় প্রার্থী শফিউল আজম শেফুকে বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণ সংযোগ করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচার প্রচারণায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

দীর্ঘদিন এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বিএনপি সর্মথিত মো. ইদ্রিচ। ফলে এলাকার তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বরং অবহেলিত ছিল এ এলাকা- অভিযোগ আওয়ামী লীগ নেতৃবৃন্দের। নৌকা বিজয়ী হলে এ এলাকার দৃশ্যপট পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

দক্ষিণজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মোহাম্মদ এমরান ২৪ ঘন্টা ডট নিউজকে  বলেন, আওয়ামী লীগ এক জন পরিশ্রমি সৎ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আশাকরি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করবে। সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে শঙ্কার অবকাশ নেই। এলাকার ভোটররা দীর্ঘদিনের বঞ্চনাকে মাথায় রেখে নৌকা প্রতীকে ভোট দেবেন।

এদিকে গত শুক্রবার বিকেলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রতীকের প্রার্থী রেজাউল করিম খোকন সাংবাদিক সম্মেলনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি এ সময় বলেন, নির্বাচনী এলাকায় বহিরাগত লোকজন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এলাকার সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচনী ৯টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে কাজ করছে। ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ ইউনিয়নে ভোটার রয়েছেন ১০,৮৪৩ জন। এরমধ্যে ৫,৫৯০ জন পুরুষ ও ৫,২৫৩ জন মহিলা ভোটার। ৯টি কেন্দ্রে ও ৩৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।