খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গুজব রোধে র‌্যাবের ‘সাইবার ভেরিফিকেশন সেল’

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ
গুজব রোধে র‌্যাবের ‘সাইবার ভেরিফিকেশন সেল’

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ভেসে বেড়াচ্ছে। এবার সেই গুজব ঠেকাতে বিশেষ সেল গঠন করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর নাম দেয়া হয়েছে ‘র‌্যাব সাইবার ভেরিফিকেশন সেল’। সবাইকে গুজব রটানো থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীকে এই আহ্বান জানান।

করোনা পরিস্থিতিতে গুজব প্রসঙ্গে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ফেসবুকে কিছু কুচক্রি মহল করোনা ইস্যুতে নানা ধরনের গুজব সৃষ্টি করছে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। এই ধরনের আতঙ্ক এবং গুজব সৃষ্টির অভিযোগে আমরা এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছি। অর্ধশতাধিক মানুষকে আমরা নজরদারিতে রেখেছি। যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদেরকে আমরা বারবার সতর্ক করেছি।’

গুজব রোধে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে সারওয়ার বলেন, ‘সবাইকে আমরা অনুরোধ করছি- যারা শেয়ার লাইক কমেন্টস বোঝেন না, তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমরা অতিসত্বর নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছি- ‘র‌্যাব সাইবার ভেরিফিকেশন সেল’। আপনাদের যদি কোনো তথ্য যাচাই করা দরকার মনে হয়, এটা আমাদের সেলে পাঠাতে পারেন। আমরা সেটা সত্য নাকি মিথ্যা ভেরিফিকেশন করে দেবো।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘ইতিমধ্যে আমরা তিনটি গুজবের ঘটনা প্রত্যক্ষ করেছি। এর মধ্যে- রাস্তায় লাশ পড়ে থাকা, রাস্তায় মৃত ব্যক্তির পড়ে আছে। সেলের মাধ্যমে আমরা দেখেছি এগুলো মিথ্যা তথ্য। পরে ‘র‌্যাব সাইবার ভেরিফিকেশন সেলে’ আপলোড করে সবাইকে সত্যটা জানিয়ে দিয়েছি।’

দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, যেকোনো প্রয়োজনে ফোন করলে র‌্যাব সহযোগিতা করবে।

সারওয়ার বলেন, ‘আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়াতে চাই, এজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ত্রাণ হিসেবে প্রতিদিন প্রচুর খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তাছাড়া পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমরা মোবাইল কোর্ট করেছি এবং কারণ ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধে জরিমানা করছি। কারণ একমাত্র ঘরে থাকা এখন নিরাপদ। আপনাদের যেকোনো সাহায্য-সহযোগিতায় র‌্যাব আপনাদের পাশে আছে। আমাদের কল করতে পারেন, আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো।’

করোনা একটি বৈশ্বিক রোগ উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এই রোগে এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং ১৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগের ৩৩০ জন আক্রান্ত হয়েছেন এবং ২১ জন মারা গেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এই রোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি এবং জনগণকে আমরা সাহায্য করতে পারি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…