আবরার হত্যা: মুজাহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ৪:৪৭ বিকাল
আবরার হত্যা: মুজাহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

-হত্যা

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অন্যতম আসামী রিমান্ডে থাকা মুজাহিদুর রহমান মুজাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুজাহিদ বুয়েট ছাত্রলীগের সদস্য ছিলেন।

রোববার (১৩ অক্টোবর) মুজাহিদকে ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার জবানবন্দি রেকর্ড করেন।

এ তথ্য নিশ্চিত করে আদালতের পেশকার জাহিদ হাসান বলেন, মুজাহিদ অপরাধে সংশ্লিষ্টতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ৬ জুন আবরার খুন হওয়ার পরপরই যে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল, তাদের মধ্যে মুজাহিদ একজন।

এর আগে এই মামলায় আদালতে স্বীকারোক্তি দেন ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন ও অনিক সরকার।

Feb2
Feb2