করোনা মহামারী’তে গণমাধ্যম কর্মীদের হাহাকার
২৪ ঘণ্টা গণমাধ্যম ডেস্ক। মহসীন কাজী, অতিথি প্রতিবেদক|| করোনা মহামারী’র এই ক্রান্তিকালে সবচে’ কষ্টে আছেন বেশির ভাগ সাংবাদিকসহ গণমাধ্যম কর্মী।
তাদের অবস্থা এমন তারা নিচেও যেমন নামতে পারছেন না, উপরে উঠার রাস্তাই নেই তাদের। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত শ্রেণির এই পেশাজীবীদের সিংহভাগই নিজের প্রতিষ্ঠান দ্বারা নিষ্পেষিত।
অনেক গণমাধ্যমেই টানা বেতন-ভাতা বকেয়া। চলমান মহামারীতেও মালিকপক্ষের মন গলেনি।
খোঁজখরও নিচ্ছে না। বকেয়া বেতন-ভাতায় কর্মরত গণমাধ্যম কর্মীদের খবর কেউ নিচ্ছে না। তাদের মধ্যে চলছে চরম হাহাকার।
এখনই অনেকের পরিবার নিয়ে চলা দায় হয়ে পড়েছে। তাদের নিয়ে ভাবারও কেউ নেই মনে হয়।
কেউ দাবি নিয়ে আওয়াজ তুললে দায়িত্বশীলরা দাবি বা আহবান জানিয়েই যেন দায়িত্ব শেষ করছেন। যা আইওয়াশ বলেই মনে হয়।
তাই আসুন আওয়াজ তুলি। তাদের বাধ্য করি, বকেয়া পরিশোধে। নইলে অনাহারির কাতারে যাবেন ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নভেল করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন দেশের পাঁচ গণমাধ্যমকর্মী।
মহসীন কাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব।
২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স


আপনার মতামত লিখুন