করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, আক্রান্ত ১৮২
২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে বিগত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯। এছাড়া নতুন করে আরও ১৮২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০টি টেস্ট হয়েছে। ৩ জন সুস্থ হয়েছেন, এখন মোট সুস্থ ৪২ জন।
তিনি বলেন, লকডাউন জোরালো করতে হবে। লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। বাইরে বাজারে মানুষ ঘোরাফেরা করছে। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। এখন কেউ নিয়ম না মানলে বেশি সংক্রমিত হবে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে আজ বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ১৩৯ জন, মৃত্যু ছিল ৫ জন।


আপনার মতামত লিখুন