খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় সহযোগিতার হাত বাড়াল কুবির ইংরেজি বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৫:১১ অপরাহ্ণ
করোনা মোকাবেলায় সহযোগিতার হাত বাড়াল কুবির ইংরেজি বিভাগ

তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি::::বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে অচল হয়ে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সবাইকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ ঘরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দেশের সীমিত আয়ের জনগোষ্ঠী।

দেশের এই দুঃসময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। বিভাগের শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে গঠন করা হয়েছে তহবিল, যা ব্যবহার করা হবে বিভাগের অসচ্ছল ও দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের সহায়তায়।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানে গঠিত তহবিল থেকে করোনাভাইরাসের কারণে দুর্ভোগে পড়া প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে কমপক্ষে ১০ দিনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান দিয়ে সহায়তা করা হবে। বিভাগের মোট ১৬ টি জেলার অসচ্ছল শিক্ষার্থীর পরিবার পাচ্ছে এই অনুদান।

বিভাগের শিক্ষার্থী ও ছাত্রছাত্রী প্রতিনিধি নাইম দূর্জয় বলেন, ” করোনাক্রান্ত সময়ে ইংরেজি পরিবারের যারা দুঃসময় পার করছে তাদের সমস্যার ধরন বুঝে আমরা আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রমে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।”

বিভাগের সহকারি অধ্যাপক ও লিভারেল মাইন্ডসের আহ্বায়ক ফিরোজ আহমেদ জানান,”বর্তমানে করোনায় স্হবির পুরো বিশ্ব। এই অবস্হায় অনেকেরই উপার্জনের পথ বন্ধ হয়েছে, বিশেষত যেসকল ছাত্র-ছাত্রীরা টিউশনি করতো। তাই যারা সাময়িক আর্থিক স্ংকটে আছেন তাদের পাশে বাকিদের এগিয়ে আসতে হবে।আমরা এই এগিয়ে আসাটা শুরু করেছি নিজের বিভাগ দিয়ে। ইংরেজি বিভাগের যে সকল শিক্ষার্থীর পরিবার এই আার্থিক সংকটে আছে, তাদের পাশে দাড়িয়েছি আমাদের বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সকলে মিলে।।”

এ বিষয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস জানান, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বিভাগের অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের ভোগান্তি প্রশমিত করতেই বিভাগের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন,”বৈশ্বিক মহামারীর এই দুঃসময়ে আমরা ইংরেজি বিভাগ পরিবার আমাদের যে সকল সেল্ফ-রিলায়েন্ট শিক্ষার্থী রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে যাদের খণ্ডকালীন কাজ করার সুযোগ বিঘ্নিত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। আমি আশাবাদী আমাদের এ ক্ষুদ্র প্রয়াস এই অমানিশায় শিক্ষার্থীদের মনোবল যোগাবে, আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করবে, এবং, সর্বোপরি মানবতার জয় হবে।”

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…