ফটিকছড়ির ১৩ প্রবেশপথে চেকপোস্ট
ফটিকছড়ি প্রতিনিধি :::: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। উপজেলায় প্রবেশ এবং বের হওয়া সীমিত করতে চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলার ফটিকছড়ি থানার অংশে আছে আটটি প্রবেশপথ। এগুলো হচ্ছে- নাজিরহাট পৌরসভার ঝংকার নতুন ব্রিজ, টেকের দোকান নাজিরহাট-কাজিরহাট সড়ক, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাজার আর্মি ক্যাম্প, লক্ষ্মীছড়ি-কাঞ্চননগর সড়ক, রোসাংগিরি-ধলইঘাট, জাফতনগর ইউনিয়নের তকিরহাট বাজার, ধর্মপুর ইউনিয়নে রাউজান-ফটিকছড়ি সংযোগ সড়ক এবং সমিতিরহাট ইউনিয়নের দরগাহ রোড।
উপজেলার ভুজপুর ইউনিয়নে আছে পাঁচটি প্রবেশপথ। এগুলো হচ্ছে- বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান, দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজার, নারায়ণহাট ইউনিয়নের শ্বেতছড়া বাজার, নেপচুন বাজার এবং ভুজপুর ইউনিয়নের গাড়িটানা এলাকা।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, ‘নারায়ণগঞ্জ, ঢাকা থেকে কিছু লোক ফটিকছড়িতে প্রবেশ করছে। অথচ এক এলাকার মানুষ অন্য এলাকায় যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। তাদের কারণে ফটিকছড়ি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে পড়েছে। এজন্য চেকপোস্ট বসিয়ে প্রবেশপথ গুলোতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন