চট্টগ্রামের হালিশহরে আরো একজন করোনায় আক্রান্ত, কবিরহাটে ১
২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের হালিশহরে আরও ১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৩৪ গেছে জন।
চট্টগ্রামে আক্রান্ত রোগীর বাসা হালিশহরের শাপলা আবাসিক এলাকায়।


আপনার মতামত লিখুন