খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডের ৫ কাপলের ভেস্তে গেল বিয়ে,পড়ল করোনা’র করাল ছায়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ১২:২৮ অপরাহ্ণ
বলিউডের ৫ কাপলের ভেস্তে গেল বিয়ে,পড়ল করোনা’র করাল ছায়া

২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাস সংত্রমনরোধে পুরো ভারত জুড়ে চলছে লকডাউন। দেশটির সাধারণ জনগণের পাশাপাশি বলিউডের একাধিক তারকা কাপলের বিয়েতেও পড়েছে করোনা-কাঁটা।

তাদের কাছে অর্থের কোন অভাব নেই, কিন্ত তা স্বত্বেও আগামী পাঁচ-ছয় মাসেও বিয়ে করার কথা ভাবতে পারছেন না অনেকেই। প্রায় এক বছর আগে থেকে ঠিক করে রাখা বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে অনেক কাপল।

বলিউডের বিয়েতে কোন কোন কাপল এর পড়ল করোনার করাল ছায়া? ভেস্তে গেল বিয়ে? দেখে নেওয়া যাক —

আলি ফজল এবং রিচা চাড্ডা || এপ্রিলের শেষে বিয়ে করার কথা ছিল আলি ফজল এবং রিচা চাড্ডার, কিন্তু সে গুড়ে বালি। তাঁদের গোটা ফ্ল্যাট এখন কোয়রান্টিনে। প্ল্যান গিয়েছে ভেস্তে।

আলি ফজল এবং রিচা চাড্ডা

তবে শোনা যাচ্ছে, সব কিছু যদি ঠিক হয়ে যায় তা হলে এ বছরের শেষেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা।

বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল || কথা ছিল মে মাসেই সাতপাকে বাঁধা পড়বেন বরুণ, তাইল্যান্ডের পাঁচতারা হোটেলে। এই ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে খুবই উত্তেজিত ছিল গোটা ধওয়ন পরিবার।

বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল
বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল

কিন্তু করোনাভাইরাসের জোরে ভেস্তে গিয়েছে সব প্ল্যান। শোনা যাচ্ছে ডেটেরও হেরফের হতে পারে। ডেস্টিনেশন ওয়েডিংয়ের স্বপ্ন ছেড়ে তাঁরা বিয়ে করতে পারেন রাজস্থানের যোধপুরে। কবে? কেউ জানে না।

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট || তাঁদের বিয়ে নিয়ে হাজারও ফিসফাস। যদিও নিজেরা অফিসিয়ালি কিছু জানাননি, তবে শোনা গিয়েছিল এ বছরেই সাতপাকে বাঁধা পড়তে পারেন রণবীর-আলিয়া।

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট
রণবীর কপূর এবং আলিয়া ভট্ট

কিন্তু যা পরিস্থিতি তাতে করে এখনই তা সম্ভব হবে কিনা তা সময়ই বলবে। যদিও আপাতত একসঙ্গেই লকডাউন পিরিয়ড কাটাচ্ছেন তাঁরা।

অর্জুন কপূর এবং মালাইকা || অরোরা একসঙ্গেই কোয়রান্টিন পিরিয়ড কাটাচ্ছেন তাঁরা। শোনা গিয়েছিল এ বছরেই নাকি বিয়ে করতে চলেছেন অর্জুন-মালাইকা।

অর্জুন কপূর এবং মালাইকা
অর্জুন কপূর এবং মালাইকা

কিন্তু, আপাতত তা হচ্ছে না। আঁচ পাওয়া গেল অর্জুনের কথায়। তাঁকে প্রশ্ন করতেই তিনি বললেন, “যদি বিয়ে করতেও চাই, কী ভাবে করব? সেই অবস্থা আছে কি?”

টিনা ফিলিপ-নিখিল শর্মা || এপ্রিলেই প্রেমিক নিখিল শর্মাকে বিয়ে করার কথা ছিল টেলি সিরিয়ালের অভিনেতা টিনা ফিলিপের। সেই মতো প্ল্যানিং-ও হয়ে গিয়েছিল। কিন্তু আপাতত সব বন্ধ। ৪ এপ্রিল ইউরোপে বিয়ে করবে বলে ঠিক করেন তাঁরা।

টিনা ফিলিপ-নিখিল শর্মা
টিনা ফিলিপ-নিখিল শর্মা

কিন্তু সেই সময় গোটা ইউরোপ জুড়ে মৃত্যুমিছিল, হাহাকার। এ অবস্থায় বিয়ে তো দূরের কথা, প্রাণ বাঁচানোই দায় হয়ে গিয়েছিল ওই জুটির। আপাতত তাঁরা সব ঝড় শান্ত হওয়ার দিন গুণছেন।

কবে বাজবে এদের বিয়ের সানাই আনন্দবাজার পত্রিকার মতোই ভাবছে সবাই

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…