সারাইপাড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নগর যুবদল সভাপতি
অসহায় মানুষের মাঝে জরুরী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি রবিবার(২৬ এপ্রিল) নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের পশ্চিম নাছিরাবাদ বাঁচা মিয়া রোড এলাকায় বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ১০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি আজমুল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব মোঃ শওকত খাঁন রাজু, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ সাইফুল আলম, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, আফসার, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক জালাল আহমেদ বিনু, ফারুক, মুন্নাসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন