২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৪৯৭,মৃত্যু ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ২:৩৬ দুপুর
২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৪৯৭,মৃত্যু ৭

২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫২ জন।

এছাড়া নতুন করে আরও ৪৯৭ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৯১৩ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৮১২টি। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়ছে। নতুন সুস্থ্য হয়েছ ৯, মোট সুস্থ্য ১৩১ জন।

মৃত্যুবরণ করা ৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন মহিলা।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2
Feb2