খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজনীন:রেজাউল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৮:০৫ অপরাহ্ণ
সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজনীন:রেজাউল

বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করছেন চসিক মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী আজ সোমবার বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার কর্মহীন শ্রমিকদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরন করেন।

ইফতার ও সেহরী সামগ্রী বিতরনকালে তিনি বলেন, সারা বিশ্ব আজ অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এ ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপ ও দুরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হচ্ছে। সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বজনীন।

করোনায় সৃষ্ট সংকটকাল যাতে দীর্ঘায়িত না হয়, সেজন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষকে করোনার সংক্রমন থেকে দুরে থাকতে দুরত্ব বজায় রেখে চলার পাশাপাশি তাদের জীবিকা নিশ্চিত করতে নানান পদক্ষেপ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। আমরা তারই নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে যার যার সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে কাজ করছি। আপনারা জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই অবস্থান করুন। পবিত্র রমজান মাসের সিয়াম, সাধনার অনুশীলন করে মহান আল্লাহত আয়ালার দরবারে দেশ, জাতি ও বিশ্ববাসীকে করোনার কবল থেকে রক্ষার জন্য প্রার্থনা করুন।

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশের মানুষকে সংকটমুক্ত রেখে তাদের মুখে দু’বেলা দুমুঠো অন্ন তুলে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা দেশের মানুষের খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়নে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি।

তিনি যেন সুস্বাস্থ্যময় সুদীর্ঘ জীবন লাভ করে দেশের মানুষের সংকট মোচন ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে পারেন সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ ব্যক্ত করুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শ্রম সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি, বাকলিয়া থানা শ্রমিকলীগ এর সভাপতি মো. ইলিয়াস, সাধারন সম্পাদক লিটন দাস, ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, ১৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. মোরশেদ, মহানগর শ্রমিকলীগ নেতা আেবদুল্লাহ বাহারসহ স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…