মিরসরাইতে চিকিৎসকের গাড়ী চালক করোনায় আক্রান্ত
আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
চট্টগ্রামের মিরসরাইয়ে আরো এক ব্যাক্তির করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তিনি পেশায় একজন ডাক্তারের ব্যাক্তিগত গাড়ী চালক। আক্রান্ত ব্যক্তি উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পাত্তার পুকুর মোল্লা বাড়ির বাসিন্দা।
তিনি গত (১৮ এপ্রিল) স্বর্দি-জ্বর জনিত কারনে অসুস্থ হয়ে সন্দেহ জনক কারনে বিআইটিআইডিতে করোনা পরীক্ষার জন্য নমূনা প্রদান করেন। তার রক্তের নমুনা পরীক্ষা শেষে সোমবার (২৭ এপ্রিল) রাতে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তাদের সংগ্রহকৃত নমূনার ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায় মিরসরাইয়ের ওই ব্যক্তির রিপোর্টে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ দেখায়। বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উক্ত রোগি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এইব্যাপারে যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ-কর্মকরতা ডা: মিজানুর রহমান বলেন, এব্যাপারে আমি এখনো কিছু জানি না। সিভিল সার্জন অফিসে তথ্যের জন্য বার বার কল করছি কিন্তু কেউ কল রিসিভ করছে না। জানতে পারলে আপনাদের জানাবো।
তবে বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সে একজন গাড়ী চালক স্বর্দি জ্বরের কারনে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন এখন তার করোনা পজেটিভ এসেছে। আমাদের করনিয় কাজ সমূহের প্রস্তুতি নিচ্ছি।
২৪ ঘণ্টা/এম আর/আশরাফ


আপনার মতামত লিখুন