চট্টগ্রামে ৩ ও লক্ষ্মীপুরে ১ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ, নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুনা পরীক্ষা করে মোট ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এর মধ্যে চট্টগ্রামে নতুন ৩ এবং পুরাতন ২ জনের পুনরায় করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া লক্ষ্মীপুর সদরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে নয় টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে।
এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৬৭ জন। এছাড়া বাহির থেকে আগত রোগী রয়েছে ২ জন।
নতুন তিন জনের মধ্যে ১ জন দামপাড়া পুলিশ লাইনের সদস্য, তার বয়স ৫০ বছর। আরেকজন বায়েজিদের ৫০ বছর বয়সী এক নারী, তিনিও একজন পুলিশ সদস্য বলে জানা গেছে। অন্যজন পতেঙ্গার বিএনএস এলাকার ৩০ বছর বয়সী নারী।
পুরাতন ২ জনের মধ্যে সাতকানিয়ার ২৭ বছর বয়সী পুরুষ, অন্যজন হালিশহরের শাপলা আবাসিক এলাকার ৩৫ বছর বয়সী নারী।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন