এক দিনে দেশে করোনা শনাক্ত ৫৫২,মৃত্যু ৫
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২০, ২:৩৯ দুপুর
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা
২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) এক দিনে দেশ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জন।
এছাড়া নতুন করে আরও ৫৫২ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৮৭৯০ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
শনিবার (২ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৮২৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৯৩টি। নতুন সুস্থ হয়েছে ৩, মোট সুস্থ ১৭৭ জন।
মৃত্যুবরণ করা ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন