২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৭৮৬,মৃত্যু ১
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা
২৪ ঘণ্টা ডট নিউজ:::প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮৩ জন।
এছাড়া নতুন করে আরও ৭৮৬ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১০৯২৯ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৭১১টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৮২টি।
তিনি বলেন, নতুন সুস্থ হয়েছেন ১৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।
মৃত্যুবরণ করা ১জনের মধ্যে ১ জন পুরুষ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন