বাংলাদেশ স্টুডেন্ট’স ইউনিয়ন ইন চায়না’র পক্ষ থেকে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না(BSU-CHINA) পিএইচডি অধ্যয়নরত ছাএ/ছাএীদের এই সংগঠনটি তাদের ফেসবুক ও উইচ্যাট গ্রুপের সদস্যদের মাধ্যমে নিজেরা পড়ার বাঁচিয়ে দেশে করোনাকান্ডে নিম্ন আয়ের মানুষের দাঁড়িয়েছেন আত্নমানবতার সেবা ব্রত নিয়ে।
২৩-২৫ এপ্রিল ৩ দিন দেশের বিভিন্ন স্হানে ৩ শতাধিক
মানুষকে এান সহায়তা দিয়েছেন এসব ছাএ/ছাএী তবে তাদের সহায়তা ছিলো নীরবে।
চায়নাতে পিএইচডি অধ্যয়রত এ সব ছাএ,ছাএী তাদের
স্কলারশীপের টাকা বাঁচিয়ে দেশের এই দূর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা বলে জানান চায়নাতে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী শিরিন আকতার। সংগঠনের প্রধান উদ্যোক্তা ও পরিচালক X’ianJiatong University এর স্নাতকোত্তরের শিক্ষার্থী মাজহারুল খান মাজু বলেন, “চীনে অবস্থানরত সকল বাংলাদেশী শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে বিভিন্ন সময় একে অপরের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এ সংগঠনটি ফেসবুকে ৮৯৫ ও উইচ্যাটের প্রায় ২৮শত সদস্য রয়েছে,সেচ্ছায় দানের মাধ্যমে ফান্ড গঠন করে নিজেদের মধ্যে। চট্টগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুুর, মাগুরা, রাঙ্গামাটি, চাঁদপুর, ময়মনসিংহ, সাভার, বগুড়া,নেত্রো কোনা, কুড়িগ্রাম অঞ্চলের গরীব মানুষের হাতে তুলে দিয়েছেন চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট।এই কর্মসূচি এর মাধ্যমে ৩শ টি পরিবার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন করেন
কেবলমাত্র মানবতাবোধ থেকে এ কাজে নেমেছেন বলে জানান এই সংগঠনের উদ্যোক্তাগণ। সার্বিক কার্যক্রমের আরো যুক্ত রয়েছেন আরিফ, কামাল, সেতু, মাহবুব, তৌহিদুল বারী, নাঈম , লিংকন, আজমি, রাসেল , সাব্বির, সেলিম, হাবিব ও সোহাগ। তাদের অনুরোধ সমাজের বিওবানরা নিঃস্বার্থভাবে যার যে স্হান থেকে যেন অসহায়ের পাশে দাঁড়ায়। আরো সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সংগঠনটির সদস্যরা।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন