খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৃজিৎ কলকাতায় আর মিথিলা ঢাকার বাড়িতে বসে বানালেন শর্ট ফিল্ম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৭:১৮ অপরাহ্ণ
সৃজিৎ কলকাতায় আর মিথিলা ঢাকার বাড়িতে বসে বানালেন শর্ট ফিল্ম

২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনে ঘরবন্দি দেশের প্রায় সকল অভিনয় শিল্পী। তবে ঘরে বসেই অভিনয় শিল্পীরা নিত্যনতুন নানা কাজে মন দিয়েছে,শিল্পীরা গাইছেন গান।

অনেকে আবার শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করছে। সৃজিৎ পত্নী মিথিলাও ঘরে বসে বানালেন শর্ট ফিল্ম।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, চিত্র পরিচালক স্বামী সৃজিৎ এখন কলকাতায় আর অভিনেত্রী মিথিলা অবস্থান করছেন ঢাকায়। তবে প্রতিনিয়ত দু’জনের মধ্যে ভিডিও কলে কথাবার্তা চলছে। বাড়িতে বসেই কাজ করছেন দু’জনে।

ইতিমধ্যেই ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের থিম সং প্রকাশ করেছেন সৃজিত। আর বাড়িতে বসে থাকা অবস্থায় নিজের সময় কাটাতেই মিথিলা বানিয়ে ফেললেন একটি শর্টফিল্ম যার নাম তিনি রেখেছেন দ্য ফরগটেন ওয়ান।

শর্টফিল্মের গল্পটি তিনি নিয়েছেন তার জামাইবাবু এবং বাংলাদেশের এক জনপ্রিয় লেখক ইরেশ জাকেরের থেকে। শুধুমাত্র একা মিথিলা নয় ,দুই বোন মিম রশিদ ও মিসৌরি রশিদের সাহায্য নিয়েছেন তিনি। ছবিটিতে মিথিলার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে তার মেয়ে আয়রাকে।

১ মিনিট ২৬ সেকেন্ডের ছবিতে চরিত্র বলতে মাত্র দু’জন। একজন মিথিলা নিজে আর অন্যজন তাঁর মেয়ে আয়রা। এটি একটি হাড়হিম করা ভূতের ছবি। লকডাউনে বাড়িতে বসে প্রতিদিন কত ঘটনাই না ঘটছে মানুষের সঙ্গে। যদি এমন কোনও ঘটনা ঘটে? তবে?

ছবিতে দেখা গিয়েছে আর পাঁচজন কর্মরতা মহিলার মতো রাতেও ল্যাপটপ খুলে কাজ করছেন মিথিলা। মেয়ে আয়রা বাথরুমে দাঁত মাজছে। মেয়েকে মিথিলা জিজ্ঞাসা করেন, সে হোমওয়ার্ক করেছে? বলেন, কাল কিন্তু সকালে তাঁর অনলাইন স্কুল।

মেয়েও মাকে বলে, ঘরে থাকতে তার ভাল লাগে না। সে বন্ধুর বাড়ি যেতে চায়। মেয়েকে সোহাগ মিশ্রিত হালকা শাসনও করে মা। প্রতিদিনের টুকরো ঘটনা এগুলি। সবার বাড়িতেই এইসব কথোপকথন খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। বিছানা থেকে হঠাৎই আয়রা বসে ওঠে, ‘মা তুমি কার সঙ্গে কথা বলছো’?

সিনেমাটোগ্রাফি, এডিটিং ও মিউজিকের দায়িত্ব সামলেছেন মইমুন খান। শর্টফিল্মটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন মিথিলা।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…