নুর নাহার বেগম ও হাজী নুরুল হক সওদাগরের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন এর মাতা নুর নাহার বেগম এবং নগর যুবদলের সহ-আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর পিতা হাজী নুরুল হক সওদাগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় নুর নাহার বেগম ও হাজী নুরুল হকের বিদেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
২৪ ঘন্টা/এম আর


আপনার মতামত লিখুন