সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ৭:১৫ রাত
সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

সীতাকুণ্ডে তিনতলার ছাদ থেকে পড়ে
আল আমিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল তিনটার সময় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের কুমিল্লার বুড়িচং উপজেলায়।

জানা যায়, উপজেলার সদরে ৬ তলার বিল্ডিং এর তিনতলায় আস্তরের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে সীতাকুণ্ডে ভুঁইয়া টাওয়ার এর পিছনে দীর্ঘ দিন যাবত ভাড়া বাসায় বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত এক নির্মাণ শ্রমিক মারা যায়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।

Feb2
Feb2