খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১:২১ অপরাহ্ণ
লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বেকায়দায় ভারতের ভিন্ন রাজ্যের শ্রমিকরা। লকডাউনে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন ম্রমিকরা। বাড়ি ফেরার এ তাড়াতেই ভারতে একদিনেই পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন ভিন্ন রাজ্যের শ্রমিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ভারতে কানপুরের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনাযর পর এবার মধ্যপ্রদেশে দুর্ঘটনার বলি হলেন আরো ৮ পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।

বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের গুনায় দুর্ঘটনাটি ঘটে। করোনা ভাইরাস লকডাউনের কারণে, উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের মুম্বইতে আটকে পড়া প্রায় ৭০ জন শ্রমিক তাঁদের উত্তরপ্রদেশের উন্নাওয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।

অন্যদিকে খালি বাসে চালক ও সহকারী নিয়ে মধ্যপ্রদেশের গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি বাস। গুনায় বাইপাসের উপর দ্রুতগামী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শ্রমিকের। আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক।

তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গেছে।

একই দিন আরেকটি দুর্ঘটনায় উত্তর প্রদেশের মুজফ্ফরপুরে রাজ্য সরকারের বাসের চাকায় পিষ্ট হয়ে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।

বিগত কয়েকদিনে বহু শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে, ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রে আউরঙ্গাবাদে রেললাইনের ওপর ঘুমাচ্ছিলেন এসব শ্রমিকরা।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…