আনোয়ারায় অ্যম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ২ লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারায় চলন্ত অবস্থায় একটি অ্যম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে এনে অ্যম্বুলেন্স থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর আড়াইটার দিকে উপজেলার চাতুরি চৌমুহনী এলাকার চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। অ্যম্বুলেন্সে বিস্ফোরিত আগুনে আরো তিনজন দগ্ধসহ চারজন হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মো. মফিজ (৭০) এবং তার পুত্রবধূ জয়নাব বেগম (২৫)। আহতরা হলেন, একই পরিবারের নিজামউদ্দিন, সাহাবউদ্দিন ও বুলবুলী বেগম এবং অজ্ঞাতপরিচয় অ্যাম্বুলেন্স চালক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেন্ডার বিস্ফোরণের কারণে গাড়িতে থাকা সবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ চলন্ত অবস্থায় একটি অ্যম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, একটি এ্যাম্বুলেন্স বাঁশখালী যাওয়ার সময় চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। এতে দুজন নিহত এবং ৪ জন আহত হয়েছে বলে শুনেছি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত সকলকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন