খুঁজুন
, ,

ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের পাশে দাঁড়ালেন মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 15 May, 2020, 6:14 pm
ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের পাশে দাঁড়ালেন মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ক্রীড়াবিদরা আমাদের গৌরব। তাঁরাই আমাদের দেশের সম্মান বিশ্ব দরবারে সমুন্নিত রাখে। দেশের পতাকা মেলে ধরে বিশ্ব দরবারে। এই দূর্দীনে আমরা ক্রীড়াবিদদের পাশে না দাঁড়ালে হারিয়ে যাবে আমাদের অনেক প্রতিভা। তাই ক্রীড়াঙ্গণকে বাঁচিয়ে রাখতে ক্রীড়াবিদ ও সংগঠনকে লালন করতে হবে।

তিনি বলেন, এই দূর্দিন হয়তো কেটে যাবে ততদিন পর্যন্ত খেলোয়াড়দেরকে আমাদের দেখভাল করা জরুরী। এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীও সজাগ দৃষ্টি রেখেছেন, ক্রীড়াঙ্গন বাঁচিয়ে রাখার জন্য যখন যা প্রয়োজন তিনি তা ব্যবস্থা গ্রহণ করবেন ।

আজ শুক্রবার (১৫ মে) সকালে নগরীর এম.এ.আজিজ স্টেডিয়ামে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের কাছে খাদ্যদ্রব্য উপহার সামগ্রী তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।

এসময় সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ, এ কে এম আবদুল হান্নান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ নাছির মিয়া, ডেরী গ্যান্ড লফ, সিজেকেএস কাউন্সিলর মো. সাইফুল আলম বাপ্পী, আবদুল হান্নান মিরন, মো. সালাউদ্দিন আহমদ, ক্রীড়া সংগঠক জাহেদ আমিন তারেক উপস্থিত ছিলেন।

এসময় মেয়র আরো বলেন, করোনা মহামারিতে ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে। তাদের কথা বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নৈতিক দায়িত্বের মধ্যে থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। ক্রীড়াঙ্গনের অস্বচ্ছল ক্রীড়াবিদ ছাড়াও আমরা সাধারণ মানুষের কাছে উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

ক্রীড়াবিদ ও সংগঠকের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন। এর ধারাবাহিকতায় আমরাও সবসময় আপনাদের পাশে থাকবো।

তিনি বলেন, আমরা বিজয়ের জাতি। যতই ঝড়-ঝাপটা আসুক, যাই আসুক না কেন আমাদরে সব সময় বিজয়ী জাতি হিসেবে একথা চিন্তা করে মাথা উঁচু করে চলতে হবে।

তিনি বলেন, জীবন কখনো অচল হযে থাকতে পারে না। রোজার মাসে অনেকেরই জীবন-জীবিকার প্রয়োজন রয়েছে সেজন্য সরকার কিছু কিছু জায়গা শিথিল করেছে।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জায়গায় মানুষের কষ্ট দূর করতে আপ্রান চেষ্টা করছেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৫০ লাখ পরিবারের প্রত্যেককে আড়াই হাজার টাকা নগদ অর্থ প্রদান, প্রবাসী বেকারদের ঋণ সহায়তা দিতে ২৫০০ কোটি টাকার তহবিল, ঈদের আগে মসজিদ মাদ্রাসায় উপহার বিতরণ, অনলাইন মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থায় স্নাতক ও সমমান পর্যায়ে ২০১৯ সালের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কর্মসূচী চালু করেছে। এতে করে মানুষের কষ্ট লাঘব হবে বলে মেয়র মন্তব্য করেন।

বেসরকারী সেবা সংস্থা আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন পবিত্র কোরআন শরীফ বিরতণ
কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া উত্তম কাজ-মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। রহমত বর্ষনের পবিত্র এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া উত্তম কাজ। কোরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়। এই কোরআন বিজ্ঞানেরও এক রহস্যময় ভান্ডার। একজন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কিতাব সর্বোত্তম বিধান দান করে। আজ যারা পবিত্র কোনআন শরীফ পেয়েছেন তারা কোরআন শরীফ তোলোয়াত ও আমলে নিজেদের পরিশুদ্ধ করবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মেয়র নগরীর কোনো এতিমখানা কিংবা মাদ্রাসা পবিত্র কোরআন শরীফ পেতে আগ্রহী হলে, তাঁর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

আজ বাদ জুমা এম এ আজিজ স্টেডিয়ামে বেসরকারী সেবা সংস্থা আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার মুসল্লীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ কালে মেয়র এসব কথা বলেন।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, মহানগর আওয়ামীলীগের মশিউর রহমান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ নাছির মিয়া, সাংবাদিক মোহাম্মদ ফারুক, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়াম্যান হেলাল উদ্দিন জমির জমির উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন জমির উদ্দিন, পরিচালক শিহাব উদ্দিন জমির উদ্দিন, প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।