খুঁজুন
, ,

সরকারের ২৫০০ টাকা সহায়তার তালিকায় নাম অন্যের মোবাইল নম্বর ইউপি সদস্যের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 17 May, 2020, 10:29 am
সরকারের ২৫০০ টাকা সহায়তার তালিকায় নাম অন্যের মোবাইল নম্বর ইউপি সদস্যের

নীলফামারী প্রতিনিধি:সরকারের মানবিক সহায়তার ২৫০০ করে টাকার পাবার তথ্য তালিকায় নীলফামারীর ডোমারে প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের নামের তালিকার সাথে সেই ব্যক্তির দেয়া তথ্যে তার মোবাইল নম্বর উল্লেখ না করে সেখানে যুক্ত করা হয়েছে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর! ঘটনাটি শনিবার(১৬মে) ফাঁস হয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

তবে উপজেলা প্রশাসনের দাবি যাচাই বাছাই চলছে। সকল ক্রুটি খুঁজে বের করে স্বচ্ছতার তালিকা প্রনয়ন করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত দুই হাজার পাঁচশত টাকা সহায়তা প্রদানে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চারজন অসহায় পরিবারের নামের সাথে ছয় নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জয়নাল আবেদীনের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।

তালিকায় নাম থাকা অসহায় পরিবারের আনিছুর রহমান ও মোকবুল ইসলাম জানান, সরকারী সহায়তা ২৫০০ টাকা দেওয়ার কথা বলে তাদের নাম ও মোবাইল নম্বর ইউপি সদস্য জয়নাল আবেদীন নেয় এক সপ্তাহ আগে। কিন্তু জানতে পেরেছি আমাদের মোবাইল নম্বর না দিয়ে ইউপি সদস্য তার ও তার পরিবারের মোবাইল নম্বর দিয়ে রেখেছেন। এতে ওই টাকা তার মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে জমা হবে।

ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, আমি ঠিকমত নামের সাথে তাদের মোবাইল নম্বর ইউপি চেয়ারম্যানের নিকট জমা দিয়েছি। কিন্তু চেয়ারম্যানের ভাই তামিম শত্রুতা করে চার ব্যক্তির নামের সাথে আমার মোবইল নম্বর যুক্ত করে দিয়ে আমাকে হয়রানী করার পায়তারা করছে।

ইউপি চেয়ারম্যানের ভাই তামিম ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের আমি কেউ নই। আমি ইউনিয়ন পরিষদে যাইওনা। অথচ আমাকে দোষারোপ করছেন ইউপি সদস্য জয়নাল আবেদীন।

এ বিষয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তালিকা জমা দেওয়ার পর ইউপি সদস্য জয়নালের মোবাইল নম্বর চার জনের নামের সাথে পাওয়া গেছে। ইউপি সদস্য এর দায় এড়িয়ে অন্যের উপর দোষ চাপাতে পারেননা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ইউপি সদস্য আমাকে বলেছে, সে লেখাপড়া জানে না। শত্রুতা করে তার নম্বর দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় অন্যের নামের সাথে তার নিজের, স্ত্রী ও ছেলের মোবাইল নম্বর রয়েছে। এখন সংশোধনের কাজ চলছে। আরো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।