খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবীতে সীতাকুণ্ডের হাফিজজুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
পাঁচ দফা দাবীতে সীতাকুণ্ডের হাফিজজুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:পাঁচ দফা দাবীতে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ রাষ্ট্রায়ত্ব পাট কল হাফিজজুট মিল শ্রমিকরা মানববন্ধন করেছে।

আজ সোমবার (১৮ মে) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাফিজ জুট মিলের সিবিএ ও নন সিবিএ’র যৌথ উদ্যেগে উক্ত মানববন্ধনের আয়োজন করে। করোনা ভাইরাসের কারণে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির মজুরী প্রদানে বৈষম্যমূলক আচরণ এবং জুট মিলের শ্রমিকদের সাধারন ছুটির পয়সা পরিশোধ করা হবেনা

বিজেএমসি’র এমন ঘোষণায় জুট মিলের কর্মরত অস্থায়ী, দৈনিক, বদলী শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও উত্তেজনা বিরাজ করছে।

পাঁচ দফা দাবীতে সীতাকুণ্ডের হাফিজজুট মিল শ্রমিকদের মহাসড়কে মানববন্ধন

গত ২৬ মার্চ থেকে ৫ মে পর্যন্ত মিল বন্ধ থাকায় বদলী শ্রমিকদের ছুটির পয়সা না দেওয়ার ঘোষণা দেয় বিজেএমসি কর্তৃপক্ষ।

এই ঘোষণার প্রতিবাদে এবং সকল বকেয়া সাপ্তাহের মজুরী ঈদের আগে প্রদানের দাবীতে উক্ত মানববন্ধনের আয়োজন করে।

দাবীগুলোর মধ্যে রয়েছে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বদলী, অস্থায়ী,দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের সাধারণ ছুটির মজুরী প্রদান। মজুরী কমিশন ২০১৫ অনুযায়ী বদলী, অস্থায়ী,দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের গ্রেড ভিক্তিক মূল মুজরী অনুযায়ী বোনাস প্রদান করা। সকল বয়েয়া সপ্তাহের মজুরী ঈদের বন্ধের আগে প্রদান করা। স্থায়ী শ্রমিকদের ন্যায় বদলী, অস্থায়ী,দৈনিক ভিক্তিক ও ক্যাজুয়েল শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান এবং মজুরী কমিশন ২০১৫ চালু হওয়ার পূর্বের প্রাপ্য বকেয়া মজুরী এরিয়ার প্রদান করা। বদলী হাজিরায় কর্মমরত শ্রমিকরা জানান, বদলী পাটকল শ্রমিকদের সরকার ঘোষিত সাধারন ছুটি কালীন সাপ্তাহিক মজুরী দেয়া হবেনা মর্মে জানিয়েছে বিজেএমসি ।

সরকার প্রধানের আন্তরিকতায় বিশেষ প্রনোদনার আওতায় দেশের লক্ষ লক্ষ বেসরকারী গার্মেন্টস শ্রমিকদের মজুরী প্রদান করা হয়েছে। আর রাষ্ট্রায়ত্ব এবং বিজেএমসির পরিচালিত বদলী হাজিরায় কর্মরত হাজার হাজার অভুক্ত শ্রমিকদের সাধারন ছুটির টাকা হতে বঞ্চিত করছে বিজেএমসি।

সারা দেশের পাটকলের শ্রমিকরা মাথার ঘাম পায় ফেলে যে পাটপন্য উৎপাদন করে সেই পন্যের বিক্রির টাকায় তারা মাস হলেই বেতন পান। অথচ উৎপাদনের সাথে সংশ্লিষ্ঠ শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা মাসের পর মাস গেলেও সাপ্তাহিক মজুররী ও বেতন পায়না। তাদের মজুরী ও বেতনের জন্য রাজপথে আন্দোলন করতে হয়।

বিজেএমসির প্রধান কাযালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারীর বেতনের জন্য কখনো আন্দোলনের প্রয়োজন হয়না।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাফিজজুট সিবিএ সভাপতি ও শ্রমিক লীগ নেতা আবু তাহের, শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিউল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ দিকে মানববন্ধনকে ঘিরে যেকোন ধরনের অনাকান্খিত ঘটনা এড়াতে হাফিজজুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থ জোরদার করা হয়।

উপস্থিত ছিল সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য।

এছাড়াও উপস্থিত ছিলেন, এএসপি সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা, মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ, ওসি (অপারেশন) আবুল কালাম।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…