চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ’র মৃত্যু
চট্টগ্রাম নগরীর বন্দর টোল রোড এলাকায় টোল প্লাজার সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আবদুল্লাহ (২৮) নামে কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার সময় দায়িত্ব পালনকালে দুর্ঘটনাটি ঘটে। কুড়িগ্রামের বাসিন্দা ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ (২০১৫ ব্যাচ) সিএমপির বন্দর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ভূঁইয়া জানিয়েছেন, সন্ধ্যার সময় চট্টগ্রাম বন্দর টোল রোড এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ নামে এক ট্রাফিক সার্জেন্টকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে।
মোটর সাইকেলে করে দায়িত্ব পালন করার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মইনুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন