খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ-জামাত অনুষ্ঠিত হবে:চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ-জামাত অনুষ্ঠিত হবে:চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন পবিত্র ঈদ-উল-ফিতরে নগরবাসীর প্রতি অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে মুসলিম উম্মাহ, দেশবাসী ও বিশ্বমানবতার কল্যাণ শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি এবং মহান আল্লাহতায়ালার কাছে প্রাণ-প্রকৃতির সুরক্ষা কামনা করেছেন।

তিনি এক বার্তায় বলেছেন, বিশ্বব্যাপী এক অজানা, অচেনা ও অদৃশ্য প্রাণঘাতি অনুজীব তথা করোনা সংক্রমণের অপ্রতিরোধ্য বিস্তারের অশুভ থাবার মধ্য দিয়ে মাহে রমজান শেষে ঈদ-উল-ফিতরে খুশী-আনন্দ-মহামিলন উৎসবের ঐতিহ্যগত প্রাণ-মুখরিত আবেগ-অনুভূতির ঐশ্বর্য ও গরীমা হারিয়ে গেছে। কারণ পৃথিবী আজ গভীর অন্ধকারাচ্ছন্ন, মানুষ ও প্রাণ প্রকৃতির অবস্থা সংকটাপন্ন। তার উাপর যুক্ত হয়েছে সুপার সাইক্লোন আম্পানের ভয়াবহ ছোবল। এতে যথেষ্ট ক্ষয়-ক্ষতি হয়েছে এবং করোনা থাবার সাথে আরেকটি প্রাকৃতিক অপঘাতের যন্ত্রণায় মানুষ কাতর। তারপরও আশার আলো অবশ্যই দেখতে হবে। তবে স্রষ্টার ইচ্ছায় জীবন প্রবহমান এবং এই জীবন রক্ষা-ই আমাদের আরাধ্য। জীবন রক্ষায় জীবিকা হলো অক্সিজেন। আজকের এই অদ্ভুত আধার একদিন কেটে যাবেই। কারণ স্রষ্টা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন। তিনি আমাদের রক্ষা করবেন। তাঁর প্রতি ভরসা,আস্থা ও নিখাদ আনুগত্যই মুক্তির বার্তা বয়ে আনতে পারে। আমরা আবার আলো ঝলমল পৃথিবীতে ফিরে যাবো এবং করোনা-পূর্ব অর্থনৈতিক সক্ষমতার আলোকিত অধ্যায়ে আবার ফিরে যাবো-এই হোক পবিত্র ঈদ-উল-ফিতরে আমাদের সকলের সম্মিলিত প্রত্যাশা।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর বার্তায় উল্লেখ করেন যে, সরকারি নির্দেশনানুযায়ী এবার করোনা সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতির কারণে এবার নগরীতে কোন খোলা জায়গায় ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে মসজিদগুলোতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ তদারকিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তিনি আরো উল্লেখ করেন যে, মসজিদ কর্তৃপক্ষকে ঈদ জামাতের আয়োজনে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য মসজিদ পরিচালনা কর্তৃপক্ষকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা অবশ্যই অনুসরণ করতে হবে।

তিনি সম্মানিত মুসল্লীগণকে মাস্ক পরিহিত অবস্থায় সম্ভব হলে নিজ নিজ জায়নামায হাতে নিয়ে মসজিদে প্রবেশের অনুরোধ জানান। মসজিদ পরিচালনা কর্তৃপক্ষকে মসজিদের ফ্লোর জীবাণুনাশক দিয়ে পরিস্কার করারএবং মুসল্লীদের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখার অনুরোধ জানান।

একই সাথে সামাজিক দূরত্ব মানার স্বার্থে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্ট মসজিদ কমিটি সমূহের দৃষ্টি আকর্ষণ করেন।

বিভিন্ন সংগঠনের মাঝে ভোগপন্য বিতরন
সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার -মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ . ম. নাছির উদ্দীন বলেছেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তখন আমাদের সমাজের কিছু মানুষ বিপদ সঙ্কুল পরিবেশে পতিত হয়ে অসহায় হয়ে পড়ে। ঠিক তখনি প্রয়োজন তাদের সহযোগিতার। বর্তমানে সারা দেশে মহামারি ও দূর্যোগের কারনে মানুষের অর্থনৈতিক অবস্থা দূরহ হয়ে পড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নিম্নজীবীর লোকজন। এ অবস্থায় সরকার নানাভাবে দুর্গতদের পূনর্বাসনের ব্যবস্থা করছে। এই কঠিন সময়ে আপামরদের পাশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসা অতীব জরুরী এবং মানবিক।

তিনি বলেন, একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা আমাদের। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। সমাজের সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার।

আজ সকাল থেকে বিভিন্ন শ্রেনী পেশার সংগঠনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রীসহ সাবান, মাক্স তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।

অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন: নগরীর আমবাগানস্থ শহীদ শাহজাহান মাঠে স্কুলে অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন এর ২শ অস্বচ্ছল শ্রমিক পরিবারের মাঝে সিটি মেয়র ভোগ্যপন্য উপহার তুলে দেয়ার সময় সংঠনের সভাপতি নুরুল আমিন, মো. রহমান. মো. নুরুল হক, মো. নুরুন্নবী, মোহাম্মদ লেদু, মোহাম্মদ বাবুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন : নগরীর পাহাড়তলী কলেজে বালাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন ৫শ শ্রমিকদের মাঝে ভোগ্যপন্য বিতরণকালে মোহাম্মদ কাজল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের কে এম শহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
কিন্ডার গার্টেন স্কুল কর্মচারী : নগরীর টাইগারপাসস্থ বিন্নঘাস চত্বরে কিন্ডারগার্টেন স্কুল কর্মচারাীর ৩শ পরিবারের মাঝে ভোগ্যপন্য বিতরণকালে মিজানুল ইসলাম, কামরুল ইসলাম, শুকলাল বড়ুয়া, শাহাজান ইসলাম, মোকতার হোসেন, লুবনা হুমায়ুন উপস্থিত ছিলেন।
রৌফাবাদ বাংলাদেশ হাউজিং সোসাইটি : জাতীয় বাংলাদেশ শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী,জাবেদুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান, মোহাম্ম ফজলু, মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।
চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী : চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী পরিবারের মাঝে ৫শ ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাইফুদ্দিন মোহাম্মদ, আবুল কাশেম ও মোর্শেদ উদ্দিন উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

দেশে তীব্র গরম আর কতদিন থাকবে?

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
দেশে তীব্র গরম আর কতদিন থাকবে?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তা আগামীকাল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। যদিও তাপপ্রবাহের তীব্রতা কমলেও ভ্যাপসা গরমের অনুভূতি সহজে কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল দেশের পাঁচ বিভাগ—ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে তাপপ্রবাহ বয়ে গেছে। এসব বিভাগের ৪৫টি জেলার পাশাপাশি চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াতেও তাপপ্রবাহ ছিল। সব মিলিয়ে দেশের ৪৮টি জেলা তাপপ্রবাহের আওতায় আসে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে বলেন, চলতি বছরে এত বিস্তৃত এলাকায় একসঙ্গে তাপপ্রবাহের ঘটনা আগে দেখা যায়নি। তার ভাষ্য, জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তার কমে আসার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসে সর্বোচ্চ।

সাধারণত দেশের সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে এবং দ্বিতীয় সর্বোচ্চ মে মাসে। তবে এ বছর এপ্রিল ও মে মাসে তাপমাত্রা তুলনামূলকভাবে কম ছিল। এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হওয়ায় গরমের তীব্রতা কম ছিল। কিন্তু জুন মাসে মৌসুমি বায়ু প্রবেশের সময় হলেও এখনো তা পুরোপুরি সক্রিয় হয়নি।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তার মতে, এবার মৌসুমি বায়ুর আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে। বায়ু প্রবেশের তিন থেকে চার দিন পর দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

তিনি আরও জানান, শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তার কমতে শুরু করলেও গরমের অনুভূতি খুব বেশি কমবে না। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ২৫ মে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছিল। সাধারণত ৩১ মে নাগাদ এটি বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু এবার মৌসুমি বায়ুর আগমন বিলম্বিত হওয়ায় বৃষ্টিও পিছিয়ে যাচ্ছে, ফলে গরমের অস্বস্তি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশের পর বৃষ্টিপাত বাড়তে শুরু করলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পুরো জুন মাসজুড়েই স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুন্না সভাপতি নয়নকে সাধারণ সম্পাদক, যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
মুন্না সভাপতি নয়নকে সাধারণ সম্পাদক, যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫১ সদস্যবিশিষ্ট কমিটি
১. সভাপতি আবদুল মোনায়েম মুন্না
২. সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল
৩. সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া
৪. সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদ
৫. সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ
৬. সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল
৭. সহ-সভাপতি শাহ আলম চৌধুরী
৮. সহ-সভাপতি সাইদুর রহমান
৯. সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু
১০. সহ-সভাপতি আবদুল জব্বার খান
১১. সহ-সভাপতি খন্দকার এনামুল হক এনাম
১২. সহ-সভাপতি শরীফ উদ্দীন জুয়েল
১৩. সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ
১৪. সহ-সভাপতি রফিক আহমেদ ডলার
১৫. সহ-সভাপতি সাইদ ইকবাল মাহমুদ টিটু
১৬. সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ
১৭. সহ-সভাপতি মাহমুদুস সালেহীন
১৮. সহ-সভাপতি আতিকুর রহমান আতিক
১৯. সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল
২০. সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন
২১. সহ-সভাপতি নাজমুল আলম নাজু
২২. সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক
২৩. সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র)
২৪. সহ-সভাপতি রহিম উদ্দিন (যুক্তরাজ্য)
২৫. সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না
২৬. সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটু
২৭. সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম
২৮. সহ-সভাপতি মঞ্জুরুল আজিম সুমন
২৯. সহ-সভাপতি আজিজুর রহমান আকন্দ
৩০. সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)
৩১. সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
৩২. ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক
৩৩. যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান
৩৪. যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ
৩৫. যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু
৩৬. যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন
৩৭. যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া
৩৮. যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল
৩৯. যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মিলন
৪০. যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট
৪১. যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির
৪২. যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন
৪৩. যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ
৪৪. যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোহাম্মদ রাসেল
৪৫. যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম সরকার
৪৬. যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক
৪৭. যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা
৪৮. যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক
৪৯. যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন
৫০. যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান
৫১. যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুমন
৫২. যুগ্ম সাধারণ সম্পাদক তারেক উজ জামান তারেক
৫৩. যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব খন্দকার
৫৪. যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু
৫৫. যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ
৫৬. যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াহাব
৫৭. যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হিরো (সৌদি আরব)
৫৮. যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ
৫৯. যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম
৬০. যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া (দপ্তরের দায়িত্বে)
৬১. সহ সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন
৬২. সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ
৬৩. সহ সাধারণ সম্পাদক এন এম আব্দুল্লাহ উজ্জল
৬৪. সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ
৬৫. সহ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন
৬৬. সহ সাধারণ সম্পাদক মামুন হোসেন ভূইয়া
৬৭. সহ সাধারণ সম্পাদক রাহাদুল আলম খান
৬৮. সহ সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি
৬৯. সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান
৭০. সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল
৭১. সহ সাধারণ সম্পাদক খন্দকার মাইনউদ্দিন খোকন
৭২. সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন
৭৩. সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ
৭৪. সহ সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ
৭৫. সহ সাধারণ সম্পাদক প্রকৌ: কামরুল হাসান খান সাইফুল
৭৬. সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
৭৭. সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম
৭৮. সহ সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূইয়া সবুজ
৭৯. সহ সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান জুয়েল
৮০. সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হক
৮১. সহ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মুন্না
৮২. সহ সাধারণ সম্পাদক সামসুল আলম রানা
৮৩. সহ সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী
৮৪. সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল
৮৫. সহ সাংগঠনিক সম্পাদক এম এ গাফফার
৮৬. সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হীরা
৮৭. সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন
৮৮. সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব
৮৯. সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আলম
৯০. সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন
৯১. সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শামীম
৯২. সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি
৯৩. সহ সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান সোহেল
৯৪. সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম
৯৫. সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার রিয়াজ
৯৬. সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রিপন
৯৭. প্রচার সম্পাদক আল মেহেদী তালুকদার
৯৮. সহ প্রচার সম্পাদক তারেকুর রহমান
৯৯. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন
১০০. সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেল
১০১. তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান আমিন
১০২. কোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন
১০৩. আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুর্তজা কামাল মোস্তাক
১০৪. আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইউনুস আলী রবি
১০৫. আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ
১০৬. আইন বিষয়ক সম্পাদক অ্যাড. তানভীর হাসান সোহেল
১০৭. আইন বিষয়ক সম্পাদক অ্যাড. গাজী মোঃ মাসকুরুল আলম সৌরভ
১০৮. কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সানোয়ার আলম
১০৯. সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিঙ্কন
১১০. শ্রম বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল
১১১. শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম
১১২. যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু

১১৩. ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি

১১৪. সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মেজবাহউদ্দিন মেজু
১১৫. পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন
১১৬. গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু
১১৭. সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল
১১৮. বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী
১১৯. সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম
১২০. ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান
১২১. ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু
১২২. ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ
১২৩. সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মজুমদার
১২৪. সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান মাহী
১২৫. সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন
১২৬. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এস এম মুসাব্বির শাফী
১২৭. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ প্রিন্স
১২৮. মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান রনি
১২৯. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান
১৩০. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম

১৩১. সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন
১৩২. সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল
১৩৩. সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান
১৩৪. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান লিঙ্কন (সহ-সভাপতি পদমর্যাদা)
১৩৫. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)
১৩৬. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)
১৩৭. মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. মাহবুবুল আলম আকতার
১৩৮. প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান
১৩৯. পাঠাগার বিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন ভূইয়া
১৪০. সহ পাঠাগার বিষয়ক সম্পাদক রাশেদ আল আমিন শুভ
১৪১. সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) আমিনুল ইসলাম খান
১৪২. সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) মাহবুব শিকদার
১৪৩. সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) মহসীন বিশ^াস
১৪৪. সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) জহিরুল ইসলাম বিপ্লব
১৪৫. সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) রাজিব আহসান চৌধুরী পাপ্পু
১৪৬. সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ
১৪৭. সদস্য নাজিম উদ্দিন মিঠু
১৪৮. সদস্য মাহমুদুল করিম সজল
১৪৯. সদস্য সালাহউদ্দিন আহমেদ শাহীন
১৫০. সদস্য মোঃ এমরান হোসেন শাহীন
১৫১. সদস্য ফখরুল বিন খালেক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।