খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ঈদে ঘরেই থাকুন, বেঁচে থাকাটাই এবারের ঈদ” শীর্ষক নগরবাসীর প্রতি ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা খোরশেদ আলম সুজনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২০, ৯:১০ অপরাহ্ণ
এবার ঈদে ঘরেই থাকুন, বেঁচে থাকাটাই এবারের ঈদ” শীর্ষক নগরবাসীর প্রতি ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা খোরশেদ আলম সুজনের

খোরশেদ আলম সুজন

ঘরে থেকেই মুুুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করার জন্য নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

আজ শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরবাসীর প্রতি তিনি এ অনুরোধ জানান।

এ সময় নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন বলেন রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস হলো এই রমজান।

তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন: হে মুমিনগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি; আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে। আমরা আল্লাহর নৈকট্য লাভের আশায় ইতিমধ্যে ইফতারের মধ্য দিয়ে ২৯টি রোজা সম্পন্ন করেছি। আর একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর।

তিনি বলেন,প্রতিবছর এ সময়ে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে চারিদিকে সাজ সাজ রব লেগে থাকতো। বড়ো বড়ো শপিংমল এবং বিপণীকেন্দ্র গুলো ক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে উঠতো। কিন্তু আজ চারিদিকে এক বিশাল নিস্তব্ধতা। মানুষ আজ জীবন মৃত্যুর মাঝখানে দাড়িয়ে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছে। যে সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম। তাই এবারের ঈদটি সমগ্র মুসলিম উম্মার কাছে এক বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশও এর বাহিরে নয়। করোনাভাইরাস সংক্রমণে এখন হটস্পট আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই ঈদে চট্টগ্রামবাসীর সবচেয়ে বড়ো দুঃখ ব্যাপক সংক্রমণের সামনে স্বল্পসংখ্যক চিকিৎসাসেবা। বিভিন্ন কথা এবং কতৃত্বের আড়ালে আমাদের জনগনের স্বাস্থসেবা পাওয়ার অধিকারটা চাপা পড়ে গিয়েছে।

সুজন বলেন,দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে জীবন ও জীবিকার তাগিদে লাখো লাখো মানুষের বসবাস। অথচ বর্তমান সময়ে মানুষের প্রয়োজনীয় আইসিইউ কিংবা ভেন্টিলেটর সুবিধা একেবারেই নগন্য। প্রতিদিন আইসিইউ কিংবা ভেন্টিলেটরের অভাবে মহামূল্যবান প্রাণ অকালে ঝড়ে যাচ্ছে। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নাই রোগীর স্বজনদের। সংক্রমণের ঝুঁকি আর অপ্রাপ্তি নিয়ে নগরবাসী এবারের ঈদ উদযাপন করবে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রচুর সম্পদ রয়েছে কিন্তু চিকিৎসা নেই এই হাহাকার নিয়ে নগরবাসী এবারের ব্যতিক্রমী ঈদটি উদযাপন করবে। তারপরও জনগনের স্বাস্থসেবা পাওয়ার চরম দুঃসময়ে যারা ক্ষুদ্রতম সামর্থ্য নিয়েও জনগনের পাশে দাড়িয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সুজন।

বিশেষ করে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পেশাজীবী এবং সর্বস্তরের সমাজকর্মীদের এ দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে জনগনের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপণ করেন তিনি।

সুজন নগরবাসীকে ঈদ উদযাপন কিংবা বিনোদনের নামে ঘর থেকে বাহির না হওয়ার জন্য করজোড়ে অনুরোধ জানান।

তিনি ঈদের ছুটিতে সেবা সংস্থাসমূহকে নগরবাসীর কাংখিত সেবা পূরণ করার জন্য উদাত্ত আহবান জানান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…