ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে রাশেদ খানের ঈদ শুভেচ্ছা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২০, ১২:২০ দুপুর
ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে রাশেদ খানের ঈদ শুভেচ্ছা

রাশেদ খান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ কর। কিন্তু করোনা ভাইরাসের কারনে ভিন্ন একটা পরিবেশে এবার পবিত্র ঈদ উদযাপিত হতে যাচ্ছে। সুস্থভাবে বেঁচে থাকাই যেন এবার ঈদের আনন্দ।

তিনি বলেন, করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। এখন সবার মধ্যে বিরাজ করছে নিরানন্দ, ভয় ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। পবিত্র এ দিনে প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2