খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল/সারা বিশ্বে করোনার শিকার ৫৬ লাখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ
করোনা: ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল/সারা বিশ্বে করোনার শিকার ৫৬ লাখ

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যার প্রকোপে এখনও প্রতিদিনই কোন না কোন দেশে রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়।

প্রায় প্রতিদিনই স্বজনদের কাছ থেকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী এ মহামারি। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা সবখানে আঘাত হেনে দাপট অব্যাহত রয়েছে ভাইরাসটির। ইতিমধ্যে করোনার শিকার হয়েছেন বিশ্বের প্রায় ৫৬ লাখ মানুষ।

করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে গত ২৪ ঘণ্টার হিসেবে এগিয়ে গেলেন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ৮০৭ জন। যেখানে যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন।

রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্রাজিলের প্রশাসন চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’

আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৫ লাখ ৮৪ হাজার ২৬৭ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ হাজার ১৮৪ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৯৬ জনের। এ নিয়ে করোনারাঘাতে পৃথিবী থেকে গত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৪৭ হাজার ৬১৩ জন মানুষ।

বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার শিকার বেড়ে হয়েছে ১৭ লাখ ৬ হাজার ২২৬ জনে। এর মধ্যে গত একদিনেই ১৯ হাজার ৭৯৮ জন মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত ট্রাম্পের দেশে প্রাণহানি ৯৯ হাজার ৮০৪ জনে ঠেকেছে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।