ঠাকুরগাঁওয়ে একদিনে ১৭ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে একদিনে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ।সদর উপজেলায় আক্রান্ত দুইজনই পুরুষের বাড়ী আখানগর ইউনিয়নের কালিবাড়ী মহেষপুর এলাকায়। তারা যথাক্রমে ঢাকা ও নারাগঞ্জ থেকে সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এসেছেন। পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন একজন নারী ও দুইজন পুরুষ। তাদের বাসা উপজেলার কোষারাণীগঞ্জ ও জাবরহাট এলাকায়। হরিপুরে আক্রান্ত দুইজন পুরুষ। তাদের বাসা উপজেলার কাঠালডাঙ্গী নামক এলাকায়।
রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ২২ বছর বয়সী এক যুবক। তার বাসা উপজেলা বাঁশবাড়ী এলাকায়।
এছাড়া জেলার সর্বোচ্চ সংখ্যক ৩ জন নারী ও ৬ জন পুরুষসহ ৯ জন করােনায় আক্রান্ত হয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলায়। তাদের দুইজনের বাসা উপজেলার ছােট লাহিড়ী এলাকায়, একজনের আমজানখােড় ইউনিয়নে এবং ৬ জনের বাসা বড় পলাশবাড়ী ইউনিয়নে। তারা সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।
উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৭ জন, হরিপুর উপজেলায় ২০ জন, রাণীশংকৈল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন