করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২০, ৮:১৭ রাত
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

মোহাম্মদ নাসিম

করোনা উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

সোমবার (১ জুন) সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান।

জানা গেছে, মোহাম্মদ নাসিম অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তবে, মোহাম্মদ নাসিমের পরিবারের অন্য সদস্যরা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2