খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে:চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২০, ৭:৫৬ অপরাহ্ণ
করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে:চসিক মেয়র

প্রিন্স অব চিটাগং ও সিটি হল কনভেনশনে করোনা চিকিৎসার আইসোলেশন সেন্টারের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শুক্রবার বাদ জুমা প্রথমে প্রিন্স অব চিটাগং এবং পরে সিটি হল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন মেয়র।

পরিদর্শন শেষে সিটি মেয়র বলেন, কোভিড ১৯ মহামারী একটি সংক্রমণ রোগ,এই রোগ সীমান্ত বিবেচনা এবং দূর্বল,ক্ষমতাধর কিংবা উন্নত উন্নয়নশীল কাউকে আলাদা বিবেচনা করেনা। করোনা আমাদের সময়সীমাও বেঁধে দেয়নি-সুতরাং করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে।

তিনি বলেন, সংক্রমণ যেহেতু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বিষয়টি বিবেচনা করে আমরা সেবাদানের নতুন নতুন ক্ষেত্র স্থাপনের চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে প্রতিদিনই পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় অনুমোদন পাওয়া এবং চসিকের উদ্যোগে বেশ কিছু আইসোলেশন সেন্টার স্থাপিত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সিটি হল কনভেনশন সেন্টারও প্রস্তুত হয়ে যাবে। এই হাসপাতালগুলো প্রস্তুত করে রোগী ভর্তি করানোর প্রক্রিয়া শুরু করা যাবে আগামী দুই-এক দিনের মধ্যেই।

তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ঠ সম্পুর্ণ চসিকের ব্যবস্থাপনায় আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হল ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমীনের ব্যক্তি উদ্যোগে প্রিন্স অব চিটাগং আইসোলেশন সেন্টার অতি শীঘ্রই নগরবাসীর সেবা দিতে প্রস্তুত হবে। চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যা প্রয়োজন তা করার নির্দেশনা দিয়েছেন। এই লক্ষে আমরা কাজ করছি। অকারণে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ অনেকটা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

আমিনুল ইসলাম আমীন বলেন, করোনা মোকাবিলায় সরকারের সাথে আমরাও পাশে থাকতে চাই। দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেও নেত্রীর নির্দেশে আমরা দেশমাতৃকা রক্ষায় করোনা রোগীর চিকিৎসায় সিটি মেয়রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেবায় অংশগ্রহণ করতে চাই।

আইসোলেশন সেন্টার দুটি পরিদর্শনকালে কাউন্সিলর নাজমুল হক ডিউক, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ বেলাল আহমেদ, আজাদ তালুকদার,চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হেলাল আহমেদ,মামুনুর রশীদ মামুন ওয়াহিদুল আলম শিমুল,সুমন দেবনাথ সহিদুল ইসলাম মিন্টু, জাবেদুল আলম সুমন, মাইন উদ্দিন, তাজ উদ্দিন,প্রিন্স অব চিটাগং আইসোলেশনের উদ্যোক্তা সাজ্জাদ হোসেন, মহরম হোসেন, জাওইদ চৌধুরী, শাদ শাহরিয়ার, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…