খুঁজুন
, ,

সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 11 June, 2020, 2:34 pm
সীতাকুণ্ডে একদিনে আক্রান্ত ১৫/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বনির্ধারিত ১০ বেডের আইসোলেশন সেন্টারে আজ বৃহস্পতিবার (১১জুন) থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।

করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সীতাকুণ্ডে ১০ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার কোভিড ১৯ সংক্রমণ হওয়া ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।সীতাকুণ্ডে উপজেলা আইসোলেশন সেন্টারে ভর্তি শুরু

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সীতাকুণ্ডে ক্রমেই বাড়ছে। গতকাল একদিনে সীতাকুণ্ড থানার ৭ পুলিশ সদস্যসহ উপজেলায় এক দিনে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে থানার ১ জন ইন্সপেক্টর, ১ জন এসআই ও ৮ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যানুযায়ী, উপজেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ৬০ জন।

সীতাকুণ্ড থানা সূত্র মতে, করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর একই দিন ২৪ জন ও পরদিন আরো ১০ জনসহ মোট ৩৪ জনের নমুনা দেওয়া হয়।

এর মধ্যে যে ৭ জনের ফলাফল পাওয়া গেছে সবার করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ইন্সপেক্টর ও এক সদস্য ইতিপূর্বে চট্টগ্রামের হালিশহরস্থ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনুর উদ্দিন বলেন, রোগীদের অবস্থা স্থিতিশীল। অন্যান্য রোগীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাধারণ সমস্যার জন্য হাসপাতালের নাম্বার এ যোগাযোগ করুন, খুব জরুরী প্রয়োজন না হলে হাসপাতালে না আসার পরামর্শ।

যারা সর্দি, কাশি, জ্বরে ভুগেছেন তারা ফোনে যোগাযোগ করে এবং ফ্লু কর্নারে যোগাযোগ করবেন, চিকিৎসা নিবেন। তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার জন্য নমুনা দিবেন।

২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/আর এস পি

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।