করোনায় আক্রান্ত রাউজান থানার চার পুলিশ সদস্যের জন্য উপহার পাঠালেন সাংসদ ফজলে করিম
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা রাউজান থানার চার পুলিশ সদস্যের জন্য বিভিন্ন জাতের ফল পাঠিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
বুধবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দসহ একটি দল আক্রান্ত পুলিশ সদস্যদের বাসায় গিয়ে সাংসদের উপহার পৌঁছে দেন। সাংসদের পাঠানো এসব সামগ্রী বুঝে নেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজ এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি, কর্মকর্তা মোহাম্মদ নোমান প্রমুখ।
ওসি কেপায়েত উল্লাহ জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা আগের চেয়ে সুস্থ আছেন।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম


আপনার মতামত লিখুন