মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৮:৪০ রাত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ আসে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী ও একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন