খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে রাস্তা নির্মাণে প্রভাবশালী মহলের বাঁধা; প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২০, ১১:২০ অপরাহ্ণ
যশোরে রাস্তা নির্মাণে প্রভাবশালী মহলের বাঁধা; প্রতিবাদে মানববন্ধন

নিলয় ধর,যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চলাচলের ঐতিহ্যবাহী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আরবপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে আজ শনিবার(১৩ জুন) দুপুরে বি- পতেঙ্গায়ালী গ্রামে শতশত নারী পুরুষেরা মানববন্ধনের আয়োজন করে।

সদরের আরবপুর ইউনিয়নের ৪ গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ইউনিয়ন অফিস রোডের প্রায় আড়াই কিলো মিটার (২৪৬০ মিটার) সলিং রাস্তা থেকে পাকা করনের উদ্যোগ নেয় এলজিইডি যশোর। শত বছরের পুরাতন রাস্তাটি পাকা করনের কাজ শুরু হলে বি-পতেঙ্গায়ালীর অংশে স্হানীয় লক্ষণ মন্ডল এসে বাঁধা দেয় এবং নিজের জমি বলে দাবি করেছেন।

রাস্তাটি তিনি দখলে নিয়ে ঘিরে দিয়ে রাস্তা পাকা করনের কাজে বাঁধা সৃষ্টি করেন। তিনি রাস্তার জায়গাটি নিজের বলে দাবি করছেন। বর্তমানে রাস্তা পাকা বা সংস্কারের কাজ বন্ধ রয়েছে এলাকায়। এর ফলে এলাকাবাসির দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা দিয়ে চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি পুলেরহাট, বিপতেঙ্গায়ালি মাদিয়াসহ চার গ্রামের প্রায় ৪/৫ হাজার জনগনের চলাচলের এক মাত্র রাস্তাটি হচ্ছে পুলেরহাট থেকে আরবপুর ইউনিয়ন অফিস পর্যন্ত। রাস্তা পাকা করনের কাজ বন্ধের কারনে হাজার হাজার নারী পুরুষেরা চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।

এই ব্যাপারে রাস্তার সংস্কারের ঠিকাদারের কাছে গেলে তিনি জানান, লক্ষণ মন্ডল দখল করে এখানে গর্ত করে রেখেছে। এলাকাবাসী এ ব্যাপারে গণস্বাক্ষর করে নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরাবর অভিযোগ করেছেন লক্ষণ মন্ডলের বিরুদ্ধে।

মানববন্ধনে সেচ্ছায় অংশ নিতে আসা আরবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সালমা খাতুন বলেছেন,এলাকার জনগনের কাতারে দাড়িয়েছি। তাদের দাবি যুক্তিগত। এলাকায় কতিপয় ব্যক্তির কারনে আজ বিভিন্ন উন্নয়নমুলক কাজ মাঝে মাঝে থমকে যাচ্ছে। এজন্য আজ প্রতিবাদ জানাতে রাস্তায় দাড়িয়েছি। এলাকারবাসির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল মানবাধিকার কর্মি ইবাদুল কবির, বর্তমান ইউপি সদস্য উজ্জ্বল হোসেন,সাবেক সদস্য আব্দুর করিম রাজু,ফিরোজ হোসেন, আলতাব হোসেন,নজরুল ইসলাম ও লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

এই ব্যাপারে লক্ষণ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেছেন,, রাস্তা নির্মানে বাধা দেবো কেন, আমি শুধু বলেছি রাস্তাটি একটু অন্য সাইড দিয়ে ঘুরিয়ে দিতে। তিনি এলজিইডিতে এর প্রতিকার চেয়ে গেল নভেম্বর মাসে আবেদন করেছে।

এব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেকার আলী বলেন, এই রাস্তা সংক্রান্ত বিষয়ে অভিযোগ পেয়েছি,ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। আমরা এসিল্যান্ডের কাছে চিঠি পাঠিয়েছি। তিনি সমাধানের চেষ্টা করছে,আশা রাখি সমাধান হবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…