আত্মহত্যা করলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ঘরে মিলল ঝুলন্ত দেহ
সুশান্ত সিং রাজপুত।
মাত্র ৩৪ বছর বয়সে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এই প্রতিভাবান অভিনেতা।
বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।
এমন অবাক করা মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বলিউড শ্রদ্ধা জানাতে শুরু করেছে তরুণ অভিনেতাকে।
অক্ষয় কুমার টুইটে লিখেছেন, “সত্যি বলতে এই খবর আমাকে হতবাক ও বাকরুদ্ধ করে দিয়েছে … আমার মনে পড়ছে সুশান্ত সিং রাজপুতের ছিঁছোড়ে দেখেছিলাম এবং আমার বন্ধু তথা ওই সিনেমার প্রযোজক সাজিদকে বলেছিলাম যে আমার সিনেমাটা কতখানি ভালো লেগেছে এবং আমার ইচ্ছা ছিল এই সিনেমার এক অংশ হতে পারতাম যদি! এমন প্রতিভাবান অভিনেতা … ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দান করুন,”।
“কী অভাবনীয় ক্ষতি,” টুইট করেছেন অজয় দেবগন। রীতেশ দেশমুখ লিখেছেন “কথার বলতে পারছি না, হতবাক
সুশান্ত টেলিভিশনে কাজের মধ্য দিয়েই নিজের কর্মজীবন শুরু করেছিলেন। পবিত্র রিশতা সিরিয়াল থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। কাই পো চে সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সুশান্ত এবং পরে এমএস ধোনি বায়োপিক এবং কেদারনাথের মতো সিনেমায় অভিনয় করেছিলেন। তাঁকে শেষ দেখা হয়েছিল ছিঁছোড়ে সিনেমায়।
সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ান আত্মহত্যা করার পরই গত সপ্তাহে সুশান্ত একটি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, “এ এক ভয়ানক সংবাদ”।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন